PSG: দলবদলের গুঞ্জনের মধ্যেই গোলের কর্তব্যে অবিচল এমবাপে, খেতাবেরও আরও কাছে পিএসজি

চ‌লতি মরশুম শেষেই পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছেন এমবাপে। কিন্তু নিজের কর্তব্যে অবিচল রয়েছেন ফরাসি স্ট্রাইকার। দলবদলের গুঞ্জনের মধ্যেই পিএসজির জার্সিতে গোল করছেন এবং দলকে জেতাচ্ছেন এমবাপে। ব্যতিক্রম হল না ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচেও। নিসের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে সেমিফাইনািলে জায়গা করেন নিল পিএসজি।

পার্ক দে প্রিন্সেসে ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। রুইজের পাস থেকে বল পেয়ে গোলটি করেন পিএসজির চারকা স্ট্রাইকার এমবাপে। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে প্যারিস জায়ান্টরা। উসমান ডেম্বেলের থেকে পাওয়া পাস থেকে দলের গোলটি করেন রুইজ নিজে। দুই গোলে পিছিয়ে থাকলেও খেলায় ফিরে আসে নিসে।

Kylian Mbappe
PA Wire
Kylian Mbappe

৫ মিনিট বাদে ব্যবধান কমাতে সক্ষম হয় নিসে। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে সাজঘরে ফেরে পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পিএসজি। কারণ এক গোলের ব্যবধান কখনই নিরাপদ নয়। অবশ্য গোল পায় পিএসজি। ৬০ মিনিটে বেরাল্ডো পিএসজির হয়ে গোল করেন, তাতে ব্যবধান হয় ৩-১। এরপর আর কোনও দলই গোলের দেখা পায়নি।

৩-১ গোলে জয় পেয়ে সেমিফাইানলে পৌঁছে গেল পিএসজি। আগামী এপ্রিল মাসের শুরুতেই সেমিফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হবে। এমনিতেই লিগ ওয়ান খেতাবী লড়াইয়ে অনেকটাই এগিয়ে পিএসজি। এার ফ্রেঞ্চ কাপ জয়ের দৌড়ও সামিল হল পিএসজি।

চলতি মরশুম শেষ হলেই পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা এমবাপের। সংবাদ সংস্থার প্রকাশিত তথ্য অনুসারে, এমবাপের এই সিদ্ধান্তের কথা এখনও পর্যন্ত বর্তমান ক্লাব পিএসজি বা ভবিষ্যৎ ক্লাব রিয়াল মাদ্রিদ, কোনও পক্ষই সরকারিভাবে ঘোষণা করেননি। তবে পিএসজি ছাড়াৱ সিদ্ধান্ত তিনি চূড়ান্ত করে ফেলেছেন।

ফরাসি মিডিয়ার তথ্য অনুসারে, এমবাপেকে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল পিএসজি। সেটা মেনে নিলে বেতন-বোনাস হিসেবে ১৬০ মিলিয়ন ইউরো অর্থাৎ বিশাল পরিমাণ অর্থ তার পকেটে ঢুকবে। গত ২০২২ সালের মেতে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছিল দুই পক্ষ। কিন্তু পিএসজিতে মন বসছে না এমবাপের। তবে দলবদলের প্রবল হাওয়ার মধ্যেও কাজের কাজটা করেই যাচ্ছেন এমবাপে।

বড় কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে প্যারিসের ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লাব এবং এমবাপের মধ্যে দূরত্ব ক্রমেই হয়ত বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+