Kylian Mbappe: পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ! মরশুম শেষেই নতুন দলে যোগ দিচ্ছেন এমবাপে?

লিও মেসি আগেই পিএসজি ছেড়েছেন এবার সেই তালিকাতে অন্তর্ভুক্ত হচ্ছেন এমবাপেও? লিগ ওয়ান ছেড়ে লা লিগার ক্লাবে ফরাসি তারকার যোগদান নিয়ে জল্পনা কল্পনা রয়েছে কয়েক বছর ধরেই। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, মরসুম শেষেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন এমবাপে।

গত বছরেই এমবাপে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই কোনও ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দেওয়ার সুযোগ আছে ফরাসি তারকার সামনে। ইউরোপের বিভিন্ন প্রতিবদনের তথ্য অনুসারে, পিএসজি ৭২ মিলিয়ন ইউরো বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল এমবাপেকে। সেই প্রস্তাব বিশ্বকাপজয়ী প্রত্যাখ্যান করেছেন।

Kylian Mbappe

সংবাদ সংস্থার প্রকাশিত তথ্য অনুসারে, এমবাপের এই সিদ্ধান্তের কথা এখনও পর্যন্ত বর্তমান ক্লাব পিএসজি বা ভবিষ্যৎ ক্লাব রিয়াল মাদ্রিদ, কোনও পক্ষই সরকারিভাবে ঘোষণা করেননি। তবে পিএসজি ছাড়াৱ সিদ্ধান্ত তিনি চূড়ান্ত করে ফেলেছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে বলেই উল্লেখ করা হচ্ছে।

পিএসজির সঙ্গে এমবাপের যাত্রা খুব একটা খারাপ ছিল না, তাঁর ব্যতিক্রমী গতি, ড্রিবলিং ক্ষমতা এবং ক্লিনিকাল ফিনিশিং এমবারেক বিশ্বের সেরা ফুটবলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। লিগ ওয়ানে তাঁর সাফল্য এবং ফ্রান্স জাতীয় দলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও, রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন এমবাপে। রিয়ালের ঐতিহ্য যেমন রয়েছে তেমনই একটি ক্লাব ১৪ বার ইউরোপীয় মুকুট দখল করেছে ।

পিএসজির সাথে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত, যা তিনি গত বছর ঘোষণা করেছিলেন, এরফলে ফ্রি এজেন্ট হিসাবে এমবাপের সামনে দলবদল করার রাস্তা খোলা রয়েছে। লে প্যারিসিয়েন এবং ইএসপিএনের রিপোর্টগুলি ইঙ্গিত করে যে এমবাপে রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি প্রাক-চুক্তি চুক্তি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে, যা লা লিগা জায়ান্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভ্যুত্থান চিহ্নিত করবে।

জিনেদিন জিদান এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কিংবদন্তিরা খেলে গিয়েছেন রিয়ালের জার্সিতে। তাদের উত্তরাধিকারী হিসাবেই রিয়াল মাদ্রিদে খেলতে চলেছে এমবাপে। ২৫ বছর বয়সী এমবাপের সামনে এখন সোনার সময় পড়ে রয়েছে। ইতিমধ্যেই রোনাল্ডো-মেসির পরই তাঁর নাম উচ্চারিচ হচ্ছে, লা লিগায় খেললে আরও বেশি প্রচার ও প্রসার পাবেন এমবাপে।

ফলে মরশুম শেষেই ইউরোপীয় ফুটবলে বড় সড় দলবদল ঘটতে চলেছে। লা লিগা পেতে পারে এক আগামীর মহাতারকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+