PSG: দুরন্ত ছন্দে এমবাপে, ফরাসি স্ট্রাইকারের হ্যাটট্রিকে খেতাবের আরও কাছে পিএসজি
পিএসজি সামনে ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের কঠিন লড়াই অপেক্ষা করছে। তার আগে লিগ ওয়ান জয়ের কাজটা সেরে ফেলতে মরিয়া লুইস এনরিকের দল। তিন ম্যাচ পর ঘরোয়া লিগে জয়ের স্বাদ পেল পিএসজি। সৌজন্যে সেই এমবাপে। তাঁর দলবদল নিয়ে যতই চর্চা হোক, ফরাসি স্ট্রাইকার কিন্তু পিএসজির জার্সিতে গোলের কর্তব্যে অবিচল।
এমবাপের দুরন্ত হ্যাটট্রিকেই মোঁপেলিয়ের মাঠে রোববার রাতে ৬-২ গোলে জিতেছে পিএসজি। এমবাপের হ্যাটট্রিক ছাড়াও পিএসজির বাকি তিন গোলদাতা ভিতিনিয়া, লি কাং-ইন ও নুনো মেন্দেস। এই জয়ের ফলে শিরোপা দখলের পথে আরও এক ধাপ এগিয়ে গেল প্যারিসের ক্লাব দলটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ১৪ মিনিটে এমবাপের পাস থেকে গোল করেন ভিতিনহা। এর ৮ মিনিট পরে গোলের খাতা খোলেন এমবাপে নিজেই। তবে ম্যাচে সমতায় ফিরতে সময় নেয়নি মোঁপেলিয়ে। ৩০ মিনিটে নর্ডিন দলের হয়ে প্রথম গোল শোধ করেন। আর বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে মোঁপেলিয়েকে সমতায় ফেরান সাভানিয়ার।বিরতির পর অবশ্য দুরন্ত ছন্দে পাওয়া গেল পিএসজিকে। ৫০ মিনিটে এমবাপে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় করেন। ৫৩ মিনিটে লি পিএসজিকে চতুর্থ গোলের স্বাদ দেন। ম্যাচের ৬৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। আর ৮৯ মিনিটে পিএসজির হয়ে ষষ্ঠ গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্ডিস।
দারুণ এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও ধাপ এগিয়ে গেল পিএসজি। ২৬ ম্যাচে ১৭ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৫৯। ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ব্রেস্ত। ২৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে মোঁপেলিয়ে।
FULL-TIME: Montpellier 2-6 Paris Saint-Germain!
🥵 A quite simply STUNNING Paris performance in the second half #MHSCPSG 2⃣-6⃣ | #Ligue1 pic.twitter.com/8PcjqxKMRe
— Paris Saint-Germain (@PSG_English) March 17, 2024
পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, যত দ্রুত সম্ভব লিগ ওয়ান নিশ্চিত করতে চায় তাঁর দল। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজি। ফলে কঠিন লড়াই প্যারিসের দলটির জন্য অপেক্ষা করছে।
শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে লিগ ওয়ানে পিএসজির চ্যাম্পিয়ন হওয়া অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্তের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকায় লিগ ট্রফি নিয়ে চিন্তা নেই কিলিয়ান এমবাপেদের।
প্যারিসের ক্লাবটির চোখ এখন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ কাপে।ফ্রেঞ্চ কাপে এমবাপেরা এখন শেষ চারে, সেমিফাইনাল ৩ এপ্রিল। আর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ১০ ও ১৬ এপ্রিল। এর মধ্যে প্রথম লেগ প্যারিসে, দ্বিতীয় লেগ বার্সেলোনায়।













Click it and Unblock the Notifications