Kylian Mbappe: অবশেষে চুক্তি চূড়ান্ত হল? বেতন কমিয়েই রিয়ালে যাচ্ছেন এমবাপে! রইল বড় আপডেট
মরশুম শেষ হওয়ার পরই পিএসজি ছাড়বেন এমবাপে, এটা প্রায় চূড়ান্ত। একই সঙ্গে বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছে ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যোগদান নিয়েও। কয়েকদিন আগে জানা গিয়েছিল দুই পক্ষের মধ্যে কথাবার্তাও নাকি অনেকদূর এগিয়েছে। সোমবার বিকেলে পাওয়া গেল আরও বড় আপেডট।
ফুটবল ওয়েবসাইট গোল স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে জানিয়েছে, এমবাপেকে নেওয়ার লড়াইয়ে ম্যান সিটি এবং লিভারপুলের মতো দলগুলি থাকলেও দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে রিয়াল, এমনকি রিপোর্ট অনুসারে দুই পক্ষের মধ্যে প্রাথমিক চুক্তিও হয়ে গিয়েছে। এমবাপে পিএসজি ছাড়ার পরই তার আনুষ্ঠানিক ঘোষণা হবে।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনও দু'পক্ষ সম্মতিতে আসতে পারেনি।এ মরশুমের শেষে প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফ্রান্সের তারকা ফরোয়ার্ডের। এর অর্থ, তাঁকে দলে নিতে অন্য ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে না। শুধু খেলোয়াড়কে বেতন দিলেই হবে। পিএসজির জন্য এমবাপের মতো তারকাকে একেবারে বিনামূল্যে ছেড়ে দেওয়া বিরাট আর্থিক ক্ষতি।
কথাবার্তা চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে ফরাসি তারকা পিএসজি ছাড়ার বিষয়টি জানাবেন। একইসঙ্গে জানা গিয়েছে, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত পিএসজির হয়ে সমস্ত দায়িত্বই পালন করবেন এমবাপে.
পিএসজি ক্লাব এবং এমবাপের মধ্যে দূরত্ব কী ক্রমেই বাড়ছে? নঁতের বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশে জায়গা হয়নি ফরাসি তারকার। যদিও পরিবর্ত হিসাবে নেমে গোল করে জবাবটা দিয়ে দিলেন এমবাপে। আপাতত লিগ ওয়ান জেতাই পিএসজির জার্সিতে পাখির চোখ এমবাপের। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগও। যা ফুটবল কেরিয়ারে অধরাই আছে এমবাপের।
এমবাপে অতীতে চারবার পিএসজি ছাড়ার পথে পা বাড়িয়েছিলেন। তবে প্রতিবারই তাঁকে আটকে দেয় ক্লাব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রকে পর্যন্ত আসরে নামতে হয়েছিল। তাঁর অনুরোধেই শেষবার এমবাপে দলে থাকেন, তবে এবার আর সেটা হচ্ছে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications