Kylian Mbappe: রেকর্ড অঙ্কের প্রস্তাব, আল হিলালের সঙ্গে আলোচনা খারিজ করলেন এমবাপে
রোনাল্ডো-মেসির পর এবার দলবদলের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এমবাপে।বিগত কয়েকদিন ধরেই ট্রান্সফার মার্কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরাসি স্ট্রাইকারই। সূ্ত্রের খবর, এমবাপেকে দলে নেওয়ার জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা ফুটবল বিশ্বের দলবদলে সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।
এমবাপে কী কেরিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে যাবে রুক্ষ মরুদেশে? বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা অব্যাহত। এবার উঠে এল নতুন আপডেট। ফরাসি মিডিয়ায় খবর অনুসারে আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার প্রস্তাব খারিজ করে দিয়েছেন এমবাপে।

ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকমের সঙ্গে চুক্তি করতে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে এসেছেন সৌদি আরবের আল হিলাল ক্লাবের আধিকারিকরা। তাঁরা চাইছিলেন এমবাপের সঙ্গে আলোচনায় বসতে।কিন্তু ফরাসি মিডিয়ার খবর, এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবলার।
রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পরই সৌদি ফুটবলে নবজোয়ার এসেছে। ইউরোপীয় ফুটবলের অনেক তারকাই নাম লেখাচ্ছেন এই দেশের বিভিন্ন ক্লাবে। এবার এমবাপেকে দলে নিতে টাকার থলি নিয়ে নেমে পড়ল সৌদি আরবের ক্লাব আল হিলাল।এরআগে মেসিকে দলে নেওয়ার জন্য ঝাঁপালেও তাঁদের প্রয়াস ব্যর্থ হয়েছে। আর্জেন্টাইন তারকা ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন।

এবার এমবাপেকে রেকর্ড অঙ্কের প্রস্তাব দিলেও,তাঁকে পাওয়ার আশাও কমছে। কারণ মেসি-রোনান্ডো কেরিয়ারের শেষ লগ্নে ইউরোপীয় ফুটবল ত্যাগ করেছেন। কিন্তু ২৪ বছর বয়সি এমবাপে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন। ফরাসি স্ট্রাইকার ব্যক্তিগতভাবে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ করতে ইচ্ছুক বলেই শোনা যাচ্ছে।
এরইমধ্যে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, পিএসজিতে রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করছেন এমবাপে। নতুন কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনা নেই যেসব খেলোয়াড়, তাদের সঙ্গে প্যারিসে অনুশীলন করেন এমবাপে। ফরাসি তারকার সঙ্গে আরও ছিলেন মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম, লেয়ান্দ্রো পারেদেস।

পিএসজিতে ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। চুক্তি পুননবীকরণে অস্বীকৃতি হওয়ায় মূল দল থেকে বাইরে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে, এমনই খবর উঠে আসছে।
পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি স্পষ্ট বলে দিয়েছেন, চুক্তি নবীকরণ না করলে এই গ্রীষ্মের ক্লাব ছাড়তে হবে এমবাপেকে। শোনা যাচ্ছে, আগামী মরসুমে 'ফ্রি এজেন্ট' হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান ২৪ বছর বয়সী এই ফুটবলারের। তবে এত দামি খেলোয়াড়কে কিছুতেই বিনামূল্যে ছাড়তে রাজি নয় পিএসজি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications