Kylian Mbappe: সম্পর্ক তলানিতে, পিএসজির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এমবাপে
মেসির পর এবার এমবাপে, পিএসজির সঙ্গে সংঘাত শুরু আরও এক তারকা ফুটবলারের। মেসি দল ছাড়ার পরই পিএসজিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার এমবাপে। কিন্তু গত কয়েকদিনে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্লাবের বিরুদ্ধেই এবার মুখ খুললেন এমবাপে।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার এবার বিস্ফোরক অভিযোগ আনলেন নিজের ক্লাব পিএসজির বিরুদ্ধে। এই ক্লাব প্লেয়ারদের মধ্যে বিভাজন তৈরি করে, এমনটাই দাবি এমবাপের।

ফ্রান্সের একটি পত্রিকাতে সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, 'পিএসজিতে খেলে কোনও লাভ হয় না। এই টিমে একতা নেই। এই ক্লাব ফুটবলারদের মধ্যে বিভাজন তৈরি করে।' এই মন্তব্যের নেপথ্য কারণ কী, তা অবশ্য খোলসা করেননি বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার।
গত মাসে পিএসজিকে একটি চিঠি পাঠিয়েছিলেন এমবাপে। জানিয়েছিলেন, ২০২৪-এ চুক্তি শেষ হচ্ছে তাঁর। তার পরে কোনও ভাবেই চুক্তি বাড়াতে রাজি নন। সে ক্ষেত্রে, ফ্রি ট্রান্সফার বা বিনা খরচে অন্য ক্লাবে যোগ দিতে পারতেন এমবাপে। কিন্তু দলের সবথেক দামি ফুটবলারকে বিনামূ্ল্যে ছেড়ে দিতে কোনওভাবেই রাজী নয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফি জানিয়ে দিয়েছেন, পিএসজি-তে থাকতে গেলে নতুন চুক্তিতে সই করতেই হবে এমবাপেকে। বিনামূল্যে তাঁকে কোনও ভাবেই অন্য কোথাও যেতে দেবে না ক্লাব।

দুই সপ্তাহের মধ্যে নিজের সিদ্ধান্ত জানাতে বলা হয় এমবাপেকে। স্থির করতে হবে চলতি মরসুমে তিনি পিএসজি ছাড়বেন নাকি প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াবেন। পিএসজি ক্লাবের সভাপতি আরও জানিয়েছেন, তাঁরা চান এমবাপে যেন থেকে যান পিএসজি-তে। নিতান্তই যদি না থাকেন, তাহলে অন্য ক্লাবে চলে যেতেই পারেন এমবাপে। কিন্তু কোনও মতেই তাঁকে বিনামূল্যে ছাড়া হবে না।












Click it and Unblock the Notifications