Euro Cup 2024: আশঙ্কা বাড়ছে এমবাপেকে নিয়ে, গোটা টুর্নামেন্টেই অনিশ্চিত ফরাসি অধিনায়ক?
ইউরো কাপের শুরুতেই এমবাপকে নিয়ে বিরাট সমস্যায় ফ্রান্স। অস্ট্রিয়া ম্যাচে নাকে গুরুতর চোট পেয়েছেন ফরাসি অধিনায়ক। আপাতত তাঁর অস্ত্রোপচার করার প্রয়োজন না হলেও এমবাপেকে নিয়ে উৎকণ্ঠা কিছুতেই কাটছেন না, উল্টে সময় যত এগোচ্ছে ততই দলের সেরা তারকাকে নিয়ে উদ্বেগ বাড়ছে ফরাসি শিবিরে।
অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৮৪ মিনিটে মারাত্মক চোটে পড়েন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়া দলের কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে গুরুতর আঘাত লাগে তাঁর। নাক থেকে রক্ত ঝরতে ঝরতে মাঠ ছাড়েন তিনি। মঙ্গলবার ফরাসি ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এমবাপে। তাঁর এখনই অস্ত্রোপচার হবে না।

তিনি বলেছেন, এখনই তাঁর নাকে কোনও রকম অস্ত্রোপচার হবে না। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে তাঁক পাওয়া যাবে কিনা। এখনও অনেক পরীক্ষা-নিরীক্ষা বাকি আছে তাঁর। তারপরই বোঝা যাবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে এমবাপে মাঠে নাতে পারবেন কিনা। দলের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁরা চেষ্টা করছেন এমবাপকে দ্রুত ফিট করে তুলতে।'
মঙ্গলবার সকালের দিকে এমবাপে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সমাজমাধ্যমে ফ্রান্সের অধিনায়ক লেখেন, "মুখোশ সম্পর্কে কারও কোনও ধারণা আছে?" এর পরেই জল্পনা শুরু হয়ে যায়। এরপর ইউরো কাপের ম্যাচগুলিতে খেললে এমবাপে খেললে মুখোশ পরে খেলবেন। চোট পাওয়ার পর এমবাপেকে সঙ্গে সঙ্গেই ডুসেলডর্ফের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর দলের মেডিক্যাল স্টাফদের মতে, নাকে এখনই অস্ত্রোপচারের কোনও দরকার নেই।
এদিকে যার সঙ্গে সংঘর্ষে নাকে চোট পেলেন এমবাপে সেই কেভিন দানসো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ফরাসি সমর্থকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার সঙ্গে সংঘর্ষেই নাকের হাড় ভেঙেছে এমবাপের। আমি চাই এমবাপে দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে নামুন।'












Click it and Unblock the Notifications