Kylian Mbappe: বড় ধাক্কা পিএসজির, মেসির পর এবার দল ছাড়তে পারেন এমবাপেও!
গত দুই বছরে ইউরোপ তথা বিশ্ব ফুটবলে সব থেকে তারকা খচিত দল ছিল পিএসজি। মেসি-নেইমার-এমবাপে আক্রমণভাগের বিশ্বের সেরা তিন নক্ষত্র একসঙ্গে খেলেছেন প্যারিসের দলে। এবার কিন্ত ভাঙছে পিএসজি।
মেসিকে ছেড়ে দিয়েছে ক্লাব, ছাড়া হয়েছে সার্জিও র্যামোসকেও। অন্যদিকে নেইমারকেও তারা ছাড়তে চায় বলে শোনা যাচ্ছে। পিএসজির আকাশ থেকে খসে যাচ্ছে একের পর এক নক্ষত্র। এবার আরও বড় ধাক্কা পিএসজি সমর্থকদের জন্য। চুক্তি শেষের পরই দল ছাড়তে পারেন এমবাপেও। তাঁর সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল প্যারিসের ক্লাবের। এমবাপের কাছে সুযোগ রয়েছে সেই চুক্তির মেয়াদ ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করার।

লিগ ওয়ান চ্যাম্পিয়নদের লক্ষ্য ছিল, বিশ্বকাপজয়ী তারকাকে চুক্তি শেষে আরও একবছর রেখে দেওয়া। কিন্তু এমবাপের আগ্রহ কম থাকায় বেশি জোরাজুরি না করে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।

২৪ বছরের বিশ্বকাপ জয়ীকে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই টার্গেট করেছিল রিয়াল মাদ্রিদ। রিপোর্ট অনুযায়ী, বেশি দাম দিয়ে কেনা এমবাপেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে চায় না পিএসজি। তারা চাইছে প্লেয়ার ট্রান্সফার করতে। ক্লাব সুত্রে খবর, রিলিজ ক্লজ হিসেবে পিএসজি ১৫ কোটি ইউরো দাবি করেছে রিয়ালের থেকে।
অপর একটি সূত্রের খবর, এমবাপেকে ধরে রাখতে বিপুল অঙ্কের প্রস্তাব দিতে পারে তারা। কিন্তু সেই সম্ভবনা কম। আসলে পিএসজিতে কিছুটা মোহভঙ্গ হয়েছে এমবাপেরও।

নেইমারকে তারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সম পরিমাণ পারিশ্রমিকে দলে নেয়ার প্রস্তাব দেয়ার কথা ভাবছে।
মনে করা হচ্ছে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেতে পারেন ব্রাজিলিয়ান। করিম বেঞ্জেমাকেও এই পরিমাণ অর্থে দলে টেনেছে আল ইত্তেহাদ।












Click it and Unblock the Notifications