করোনা ভাইরাসের আবহে আই লিগ হবে কলকাতাতেই, ফেডারেশনের সিলমোহর

করোনা ভাইরাসের আবহে আই লিগ হবে কলকাতাতেই, ফেডারেশনের সিলমোহর

করোনা ভাইরাসের আবহে কলকাতাতেই হবে আই লিগ। এই ইস্যুতে ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফের তরফে ছাড়পত্র মিলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কলকাতায় আই লিগের আসর বসলে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রাজি এআইএফএফ

রাজি এআইএফএফ

সূত্রের খবর, আই লিগ ইস্যুতে মঙ্গলবার বৈঠক ডেকেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফের লিগ কমিটি। সেখানেই ঠিক হয়েছে, নতুন মরশুমে কলকাতাতেই হবে আই লিগের সব ম্যাচ। করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে সব দলের ফুটবলারদের একই শহরে রেখে টুর্নামেন্ট আয়োজনের এই ভাবনাকে স্বাগত জানিয়েছে দেশ।

সবরকম সাহায্যের আশ্বাস রাজ্যের

সবরকম সাহায্যের আশ্বাস রাজ্যের

ইতিমধ্যে এই ইস্যুতে পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যানমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। আই লিগ আয়োজন করতে রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের মৌখিক আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। রাজ্যের তরফে লিখিত অনুমতি পেলে অগাস্টের শুরুতেই কলকাতায় আই লিগের ম্যাচ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইএফএফ।

কোন কোন মাঠে হবে লিগ

কোন কোন মাঠে হবে লিগ

বারাসত, কল্যাণী, কিশোর ভারতী স্টেডিয়াম সহ কলকাতা ময়দানের তিন ঘেরা মাঠে আই লিগের ম্যাচগুলি বলে প্রাথমিক ভাবে জানিয়েছে এআইএফএফ ও আইএফএ। করোনা ভাইরাসের আবহে আই লিগের মতো আইএসএলের ম্যাচগুলিও হবে একই শহরে।

কোথায় আইএসএল

কোথায় আইএসএল

করোনা ভাইরাসের আবহে গোয়াতে আইএসএলের সব ম্যাচ হবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। আইএসএলের সূচি শীঘ্র প্রকাশ করা হবে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+