(ছবি) আইএসএল ২০১৪ : মুম্বই সিটিকে ৩-০ গোলে হারিয়ে যাত্রা শুরু অ্যাটলেটিকো দে কলকাতার
কলকাতা, ১৩ অক্টোবর : "সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল..."। কলকাতা আর ফুটবল সমার্থক বলেলেও খুব একটা বাড়িয়ে বলা হবে না বোধহয়। তাই রবিবার সন্ধ্যেটা একটু স্পেশ্যাল হয়ে উঠল ফুটবল প্রেমী কলকাতার কাছে। মোহনবাগান ইস্টবেঙ্গল নয়, এদিনের লড়াইটা ছিল কলকাতা-মুম্বইয়ের। আর সেখানে অনায়াসে মুম্বইকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল কলকাতা। অ্যাটলেটিকো দে কলকাতা। ইন্ডিয়ান সুপার লিগ ২০১৪ জয় দিয়ে শুরু করল কলকাতা।
৩-০ গোলে মুম্বই সিটিকে হারাল অ্যাটলেটিকো দে কলকাতা। খেলা শুরুর ২৭ মিনিটের মাথায় আইএসএ-এ প্রথম গোলটা দিলেন অ্যাটলেটিকো দে কলকাতার ফিকরু টেফেরা। এদিন মাঠে আধিপত্য জমিয়েছিলেন কলকাতা ফ্যাঞ্চাইজির ত্রিশক্তি- লুইস গারসিয়াস, বরজা ফার্নান্ডেজ এবং আরনাল্ড লিলিবার্ড।
দ্বিতীয় গোলটি হয় ৬৯ মিনিটের মাথায়। আর সেই গোলে বরদা ফার্নান্জেজ প্রমাণ করে দিলেন কলকাতার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (যুগ্মকর্তা) দল নিয়ে যে 'নাচানাচি' হচ্ছে তা অযথা নয়। গোল পোস্টের প্রায় ২৩ মিটার দূর থেকে ডান পায়ের জাদুতে যেভাবে গোলে বল ঢোকালেন বরজা তাতে ম্যাচে এক অন্যই মাত্রা পেল। এর পরে ৯৩ মিনিটের মাথায় তৃতীয় তথা ম্যাচের শে, গোলটি করেন আরনাল লিবার্ট।
তবে এদিন কলকাতা-মুম্বই টক্কর ছাড়াও আইএসএল-এ উদ্বোধনী দেখার মতো ছিল। কে ছিলেন না এদিনের অনুষ্ঠানে। হৃতিক রোশন, জন আব্রাহাম, প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন। ফুটবলের এই মাঠে ছিলেন দুই ক্রিকেট কিংবদন্তী, শচীন তে্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিয়াঙ্কা চোপড়া বাদে বাকি সবারই নিজস্ব দল রয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও।
খেলা ও উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হলে নীচে।

আইএসএল-এ সূচনা
আইএসএল-এর ফাউন্ডিং চেয়ারপারর্সন নীতা অম্বানি আইএসএল-এ সূচনা করলেন। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নীতা আম্বানির পাশে দাঁড়িয়ে শচীন তেণ্ডুলকর এবং প্রিয়াঙ্কা চোপড়া।

মুখ্যমন্ত্রী
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে (বাঁদিক থেকে) সঞ্জীব গোয়েঙ্কা, নীতা আম্বানি, প্রফুল্ল পটেল।

প্রিয়াঙ্কার মনোরঞ্জন
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া করলেন ঝলমলে পারফরম্যান্স।

ডুগ্গুর কোলে পিগি চপস
আইএসএল-এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও হৃতিক। অভিষেক বচ্চন, জন আব্রাহাম ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

দর্শকের ভূমিকায়
দর্শক আসনে বসে অভিনেতা অমিতাভ বচ্চন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিল্পপতি মুকেশ আম্বানি এবং ক্রিকেটার শচীন তেণ্ডুলকর

ফিকরু টেফেরা
গোল করার পর আনন্দে ছুটছেন অ্যাটলেটিকো দে কলকাতার স্ট্রাইকার ফিকরু টেফেরা।

বলের লড়াই
বল কাড়ার লড়াইয়ে অ্যাটলেটিকো দে কলকাতা (লাল ও সাদা জার্সি) ও মুম্বই সিটি এফসি (সাদা জার্সি)-র দুই খেলোয়াড়।












Click it and Unblock the Notifications