সেরে উঠুন সঞ্জয়'দা , প্রিয় কোচের আরোগ্য কামনায় মোহন ফ্যানরা
মঙ্গলবার রাতে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় সেন, বুধবার সকালে সফল অস্ত্রোপচারের পর ভাল আছেন তিনি।
কলকাতা লিগে সরকারিভাবে সঞ্জয় সেন মোহনবাগানের দায়িত্বে নেই। কিন্তু প্রিয় কোচ নিয়মিতই মাঠে আসেন। দেখে যান দলের কোচিং। আর মোহন জনতার নয়নের মণি হবেন নাই বা কেন। তাঁর কোচিংয়েই তো দীর্ঘ খরা কাটিয়ে আই লিগ এসেছে সবুজমেরুণ ক্লাব তাঁবুতে। এসেছে ফেডারেশন কাপও। তাই সঞ্জয় সেনের হাসপাতালে ভর্তির খবরে চিন্তায় ছিল মোহনবাগান ক্লাবের কর্মকর্তা থেকে ফ্যান সকলেই।

বুধবার সকাল থেকে লম্বা ৭ ঘন্টার অস্ত্রোপচারের পর সুস্থ আছেন সঞ্জয় সেন। যদিও ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। বিখ্যাত কার্ডিওলজিস্ট কুণাল সরকারের প্রস্তাব মত বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন সঞ্জয় সেনের হার্টে তিনটি ব্লক ছিল। তার জন্যই শ্বাসকষ্টে ভুগছিলেন মোহন নৌকার নাবিক। এদিন মোহনবাগানের পক্ষ থেকে আধিকারিক, ফ্যান, এবং প্রাক্তন ফুটবলাররা সঞ্জয় সেনের আরোগ্য কামনায় হাজির হয়েছিলেন হাসপাতালে।

এদিকে এদিন কলকাতা ময়দানে সঞ্জয় সেনের দ্রুত আরোগ্য লাভের আশায় প্রার্থনার ছবিও চোখে পড়ে। মোহনবাগান বনাম রেনবো ম্যাচে গ্যালারিতে তাঁদের প্রিয় 'সঞ্জয় -দা '-র আরোগ্য কামনা করেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications