কলকাতা লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেল ইস্টবেঙ্গল, সাফল্যের রাস্তায় অগ্রগমণ ধরে রাখল মহমেডান
কলকাতা লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেল ইস্টবেঙ্গল, সাফল্যের রাস্তায় অগ্রগমণ ধরে রাখল মহমেডান
কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল ইস্টবেঙ্গল। ধারে এবং ভারে অত্যন্ত দুর্বল খিদিরপুর এফসি'র বিরুদ্ধে গোল শূন্য ড্র করল লাল-হলুদ। অন্য দিকে, ধারাবাহিকতা বজায় রেখে মহমেডান নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে। এরিয়ানকে ৩-০ গোলে পরাজিত করে সাদা-কালো ব্রিগেড।

কলকাতা লিগে সুপার সিক্সে নিজেদের প্রথম মঅযাচে অভিজ্ঞ রিজার্ভ দলকে মাঠে নামায় লাল-হলুদ। এই দলে নিয়মিত প্রথম একাদশের কোনও ফুটবলার ছিলেন না। কেরল থেকে সই করানো পাঁচ তরুণ আনকোরা ফুটবলারকেই এই ম্যাচে ব্যবহার করা হয়। পরিবর্ত হিসেবে নামা হয় তামিলনাড়ু থেকে সই করানো এক ফুটবলারকেও। এই ছয় জনকে এক সঙ্গে দলে নেয় লাল-হলুদ। ইস্টবেঙ্গল প্রথমার্ধে একের পর এক গোল করার সুযোগ সহজে হাতছাড়া করার ফলে এই ম্যাচে কাঙ্খিত জয়সূচক গোল খুঁজে পায়নি।
এই ম্যাচে লাল-হলুদ জনতার চোখ ছিল সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোল করা জেসিন টিকে-র উপর। তবে, প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়ে তিনি সন্তুষ্ট করতে পারেননি। দ্বিতীয়ার্ধের পরের দিক থেকে ক্লান্ত দেখিয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের, এরই সঙ্গে বারে ফাউলের সংখ্যাও।
ইস্টবেঙ্গল ব্যর্থ হলেও মহমেডান নিজেদের লক্ষ্যে অবিচল থেকে জয় তুলে নিয়েছে। অহেতুক কোনও পরীক্ষানীরিক্ষার পথে না হেঁটে প্রথম দল খেলিয়ে জয় তুলে এনিয়েছে এরিয়ানের বিরুদ্ধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহমেডান ৩-০ গোলে হারায় ইস্টবেঙ্গলের পড়শি ক্লাবকে। প্রথমার্ধে একটি গোল পায় মহমেডান এবং দু'টি গোল তারা করে দ্বিতীয়ার্ধে। ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে মহমেডানকে এগিয়ে দেন দলের অধিনায়ক মার্কাস জোসেফ। দ্বিতীয়ার্ধে দু'টি গোল মহমেডানের হয়ে করেন ওসমানে এনদিয়ে এবং ফসলু রহমান।












Click it and Unblock the Notifications