ইস্টবেঙ্গল অনুপস্থিত থাকায় কার্যত কলকাতা লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস
ইস্টবেঙ্গল অনুপস্থিত থাকায় কার্যত কলকাতা লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস
আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার কলকাতা লিগে কাস্টমসের বিরুদ্ধে কলকাতা লিগের শেষ ম্যাচে দলই নামালো না ইস্টবেঙ্গল। ম্যাচে ওয়াক ওভার পাওয়ার পথে লাল-হলুদের প্রতিপক্ষ। ফলে ৬১ বছর পর কোনও নতুন দল হিসেবে লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করা প্রায় নিশ্চিত পিয়ারলেসের। কলকাতা ময়দানের প্রধানদের বাইরে ১৯৫৮ সালে ছোট দল হিসেবে শেষবার কলকাতা লিগ জিতেছিল ইস্টার্ন রেল।

তবে এখনই পিয়ারলেসকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন বলা যায় না। কারণ এ ব্যাপারে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-র তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুর্গা পুজোর জন্য দফতর বন্ধ থাকবে। ১৩ অক্টোবর আইএফএ এ ব্য়াপারে চূড়ান্ত ঘোষণা দেবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগের চ্যাম্পিয়ন নির্ধারণকারী ম্যাচে কাস্টমসের মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। এই ম্যাচে অন্তত ৭ গোলে জিতলে লিগ চ্যাম্পিয়ন হতে পারত লাল-হলুদ। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই দলের খেলোয়াড়দের ছুটি দিয়ে দেন ইস্টবেঙ্গলের কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ। তাই এদিন কাস্টমসের বিরুদ্ধে দলই নামাতে পারল না লাল-হলুদ।
বৃহস্পতিবার কাস্টমসের খেলোয়াড়েরা নির্ধারিত সময়েই মাঠে পৌঁছে যান। কিন্তু ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা ছিলেন অনুপস্থিত। প্রায় ৩২ মিনিট অপেক্ষা করার পর ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications