মিনি ডার্বি জিতে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল,স্বপ্নভঙ্গ মহামেডানের

যুবভারতীতে থ্রিলার ম্যাচ। মিনি ডার্বিতে মহামেডানকে ৩-২ গোলে হারাল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে কলকাতা লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল লাল-হলুদ ব্রিগেড।

যুবভারতীতে থ্রিলার ম্যাচ। মিনি ডার্বিতে মহামেডানকে ৩-২ গোলে হারাল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে কলকাতা লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। ১০ ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের ঝুলিতে এখন ২০ পয়েন্ট।

ম্যাচের প্রথমার্ধ

ম্যাচে এদিন শেষ মিনিট পর্যন্ত টান টান উত্তেজনা ছিল। ম্যাচের শুরুতে ১২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল এগিয়ে যায়। হেডে মহামেডানের জালে বল রাখেন পিন্টু মাহাতো। মরসুমে লাল-হলুদ জার্সিতে প্রতি ম্যাচে নজর কাড়ছেন পিন্টু। তবে এই লিড অবশ্য ইস্টবেঙ্গল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২৩ মিনিটে ইস্টবেঙ্গলের বোরহার আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সাদা কালো ব্রিগেড।

লাল কার্ড ও দশ জনের মহামেডান

লাল কার্ড ও দশ জনের মহামেডান

প্রথমার্ধ শেষের আগে ৪৩ মিনিটে এরপর ইস্টবেঙ্গলের কোলাডোর হেড জালে ঢোকার আগে হাত দিয়ে বল আটকে মহামেডানের সাইফুল লাল-কার্ড দেখেন।পোনাল্টিতে ২-১ করেন কোলাডো। দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলা মহামেডান ম্যাচ বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

দ্বিতীয়ার্ধ

দ্বিতীয়ার্ধ

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে এরপর ৩-১ করে ইস্টবেঙ্গল। এবার রোনাল্ডোর পাস থেকে গোল করেন মার্কোস। ম্যাচের শেষ দিকে ৮২ মিনিটে লং বল থেকে সাদা কালোর হয়ে ব্যবধান কমায় কোয়েসি। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৩-২ ব্যবধানে।

পয়েন্ট টেবিল

১০ ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের ঝুলিতে এখন ২০ পয়েন্ট।অন্যদিকে লিগের সব ম্যাচ(১১ ম্যাচ) খেলে ১৯ পয়েন্ট সংগ্রহ করে এবারের কলকাতা লিগ অভিযান শেষ করল মহামেডান। সাদা কালো ব্রিগেডের লিগের স্বপ্ন এখানেই শেষ হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+