শনিবার যুবভারতী জমজমাট,ইংল্যান্ড বনাম স্পেনের লড়াইতে পাওয়ারের লড়াই
এবার বাংলায় বিশ্বকাপের ফাইনাল, দু'দিনের অপেক্ষা শেষে সেই মেগা ম্যাচ। ব্রাজিল হারায় দুঃখিত কলকাতা। তবে স্পেন বনাম মালি ম্যাচেও পিছু ছাড়ল না বিতর্ক
যুবভারতীতে শনিবার দুই ইউরোপীয় শক্তির মহারণ। ইংল্যান্ড ও স্পেন দুই পাওয়ার হাউস নামবেন শ্রেষ্ঠত্বের লড়াইতে। এমনিতে ইংল্যান্ড ও স্পেনের ফুটবল এই মুহূর্তে ভারতের বাজারে হিট। শনিবাসরীয় যুবভারতী দেখবে কোন দল কাকে টক্কর দেয়।

বুধবার ব্রাজিলকে হারানোটা ইংল্যান্ডের পক্ষে কোনও অংশেই অঘটন নয়। এবারের বিশ্বকাপে তারা দারুণ পারফরম্যান্স করছে আর সেটার চূড়ান্ত প্রকাশ ঘটেছে ব্রাজিলকে হারানোয়। অন্যদিকে ধাপে ধাপে সিঁড়ি ভেঙে উঠেছে স্পেন।
মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বুধবারে স্পেনের জয়ে অবশ্য বিতর্কের ছিটে লেগে রইল। মালিকে ৩-১ গোলে হারায় স্পেন। তবে এদিন মালির একটি শট বারপোস্টে লেগে গোলের ভিতরে ড্রপ খায়। টিভি রিপ্লেতে দেখা যায়, বল বারে লেগে গোললাইনের ভিতরে ড্রপ খেয়েছে। কিন্তু রেফারি বা সহকারী রেফারি গোল দেননি। তা নিয়ে মালির কোচ এবং রিজার্ভ বেঞ্চে বসে থাকা খেলোয়াড়রা প্রতিবাদও করেন। কিন্তু কোনও লাভ হয়নি।
বিতর্কটা বেশ বড়ই আকার নিয়েছে। টেলিভিশনে যে ভিউ দেখা গেছে তাতে, বল যে গোললাইন পেরিয়ে গিয়েছিল সেটা বুঝতে কোনও অসুবিধে হচ্ছিল না। প্রশ্ন উঠেছে কেন সহকারি রেফারি সেটা চোখে দেখতে পেলেন না। এড়িয়ে গেল কী করে?

তবে এসব বিতর্ক ও মন ভেঙে যাওয়া পেরিয়ে শনিবার ফের বাংলা যুবভারতীতে যাবে। যেখানে দুটি ইউরোপীয় দল বিশ্বসেরা হওয়ার জন্য তৈরি। দুই দলের শক্তি ও গতি নিয়ে একই সঙ্গে মাঠে নামবে। তবে সেদিন যাঁরা নার্ভ ধরে রাখতে পারবে তারাই হবে সিকন্দর।












Click it and Unblock the Notifications