ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিশ্বকাপ ঘিরে চাঁদের হাট
কলকাতায় দু'দিন আগেই পৌঁছে গিয়েছিল বিশ্বকাপের ট্রফি এবার সরকারি ভাবে ট্রফি শোকেস হল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
শুক্রবার বিশ্বকাপকে ঘিরে কলকাতায় চোখে পড়ার মত উন্মাদনা চোখে পড়ল। এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চাঁদের হাট বসেছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।

২৮ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে ফাইনালে যে ট্রফি বিশ্বজয়ীদের হাতে উঠবে তা এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাখা হয়। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস হাজির ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে। তাঁর হাতেই ট্রফির আবরণ উন্মোচন হয়।

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ট্রফি এদিন মিলিয়ে দিল চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগানকে। ট্রফির দু দিকে দাঁড়িয়ে ছবি তোলেন দুই প্রতিদ্বন্দ্বী দলের ফুটবলাররা। এদিকে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তারকা ফুটবলার সুব্রত ভট্টাচার্য, পিকে বন্দোপাধ্যায়, শ্যাম থাপার মত প্রাক্তন ভারতীয়রা।
শহরের বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় রাখা থাকবে এই বিশ্বকাপ ট্রফি। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সকলকে আমন্ত্রণ জানিয়েছেন এই ট্রফি দেখতে আসার জন্য।












Click it and Unblock the Notifications