করোনার আবহে কবে হবে ইস্ট-মোহন ডার্বি, জানিয়ে দিল আইএফএ

করোনার আবহে কবে হবে ইস্ট-মোহন ডার্বি, জানিয়ে দিল আইএফএ

করোনা ভাইরাসের আবহে চলতি বছর যে ইস্ট-মোহন ডার্বি হওয়া সম্ভব নয়, তা সাফ জানিয়ে দিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। তাছাড়া মোহনবাগান এবার এটিকের সঙ্গে যুক্ত হয়ে আইএসএল খেলার প্রস্তুতি নেওয়ায় একমাত্র কলকাতা লিগেই দুই প্রধানের দেখা হবে বলে জানানো হয়েছে।

২০২১-এর মার্চে ডার্বি

২০২১-এর মার্চে ডার্বি

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ সাফ জানিয়ে দিয়েছে, কলকাতার দুই প্রধানের মহারণ দেখার জন্য ২০২১-এর মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের। অর্থাৎ ওই সময়ই কলকাতা লিগ অনুষ্ঠিত হবে প্রচ্ছন্ন আভাস দিয়েই দিলেন আইএফএ কর্তারা।

আইএসএলে এটিকে মোহনবাগান

আইএসএলে এটিকে মোহনবাগান

চলতি বছর এটিকের সঙ্গে জুড়ে আইএসএল খেলবে মোহনবাগান। আই লিগের বাইরে থাকায় এ বছর ইস্টবেঙ্গলের সঙ্গে সবুজ-মেরুণ শিবিরের দেখা হওয়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতা লিগ ছাড়া চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া হবে না সৃঞ্জয় বসুদের।

আই লিগে ইস্টবেঙ্গল

আই লিগে ইস্টবেঙ্গল

প্রবল চেষ্টা করেও চলতি বছর আইএসএল খেলার ছাড়পত্র পেল না ইস্টবেঙ্গল। ফলে এবার ১২ দলের আই লিগে অংশ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে লাল-হলুদ শিবিরকে। আই লিগের অন্তর্ভূক্ত না হওয়ায় এ বছর মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের দেখা হবে না।

কলকাতা লিগ নিয়ে ভাবনাচিন্তা

কলকাতা লিগ নিয়ে ভাবনাচিন্তা

করোনা ভাইরাসের আবহে আগামী বছর আদৌ কলকাতা লিগ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে চিন্তায় রয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। পরিস্থিতি যদি একান্তই প্রতিকূল হয় তবে বিকল্প ভাবনা কী হবে, তা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে আইএফএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+