Kolkata Derby: বড় ম্যাচেই বিশ্বকাপারের অভিষেক? আত্মতুষ্টিকে দলে জায়গা দিতে নারাজ ফেরান্দো

Kolkata Derby: বিগত কয়েক বছরে গোয়া হোক বা কলকাতা, ডুরান্ড হোক বা আইএসএল, ডার্বিতে ইস্টবেঙ্গলের হারটাই যেন চিত্রনাট্যের অঙ্গ হয়ে গিয়েছে। ৯০ মিনিট শেষে সবুজ মেরুন সমর্থকদের স্লোগানটা মিথ হয়ে গিয়েছে যতবার ডার্বি, ততবার হারবি। শেষ আটটা বড় ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান।

এটিকে উঠে মোহনবাগানের নামের পাশে এখন সুপার জায়ান্ট। কিন্তু নাম পাল্টালেও ডার্বির স্কোর লাইনটা অপরাজিতই রাখতে মরিয়া সবুজ মেরুন শিবির। শনিবার মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের গ্রূপ লিগের ম্যাচে যুবভারতীতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইমামি ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বিতে অপরাজিত মোহনবাগান।

Kolkata Derby - মোহনবাগান

শনিবার বড় ম্যাচের আগে বাগান শিবির শক্তি বাড়িয়ে দলে রেখেছে বিশ্বকাপার জেসন কামিংস , সাহাল আব্দুল সামাদদের। ডাবির্তেই আরও এক বিশ্বকাপারের অভিষেক হতে চলেছে কলকাতা ময়দানে? কোচ জুয়ান ফেরান্দো তাঁর আস্তিনের সেরা তাসকে বড় ম্যাচে ব্যবহার করবেন কিনা নাকি এএফসি্ কাপের জন্য রেখে দেবেন তা প্রকাশ করছেন ‌না।

প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কোচ জুয়ান ফেরান্দো বলছেন, 'প্রথম একাদশ বাছা কঠিন, কিন্তু এটাই আমার কাজ। জুনিয়র ফুটবলাররা ভালো খেলছে। সেইসঙ্গে সিনিয়র ফুটবলাররাও তৈরি। এই ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেরা একাদশই নামানো হবে।'

Kolkata Derby - মোহনবাগান

বড় ম্যাচে অধিনায়কত্ব করতে পারেন শুভাশিস বোস। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই নক আউটের পথে অনেকটা এগিয়ে গিয়েছে সবুজ মেরুন শিবির ।বড় ম্যাচ ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জুয়ান ফেরান্দোর দলের কাছে।

তবে বড় ম্যাচের মধ্যে বাগান শিবিরে চিন্তার কারণ পরপর ম্যাচ খেলার ক্লান্তি। কলকাতার লিগ ডুরান্ড কাপ একসঙ্গে খেলতে হচ্ছে। তার ওপর চার দিন পরই এএফসি কাপের ম্যাচ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার মোহনবাগানের কাছে।

এএফসি কাপের ম্যাচের কথা মাথায় রেখে বড় ম্যাচের দল সাজাতে হচ্ছে সবুজ মেরুনের স্প্যানিশ কোচকে। তার উপর দলের প্রাক মরসুম প্রস্তুতিও এখন সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডার্বির আবেগ এবং এএফসি কাপের গুরুত্বকে ব্যালেন্স করাই বড় চ্যালেঞ্জ ফেরান্দোর কাছে।

Kolkata Derby - মোহনবাগান

এএফসি কাপ প্রসঙ্গে বাগান কোচ বলেন, 'এএফসি কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট তার গুরুত্ব আমাদের কাছে অনেক। সেই ম্যাচের কথা অবশ্যই মাথায় রাখতে হচ্ছে। তবে ডার্বি ম্যাচ সব সময়ই স্পেশ্যাল।' বিগত কয়েক বছর ইস্টবেঙ্গলকে হেলায় হারালো এবার কিন্তু লাল হলুদ ব্রিগেড যথেষ্ট শক্তিশালী। তাই প্রতিপক্ষ শিবির কে বেশ গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ।

টানা আটটি বড় ম্যাচে জয় পেলেও অতিরিক্ত আত্মতুষ্টকে দলে জায়গা দিতে নারাজ ফেরান্দো। তাঁর সাফ কথা, 'আগের ডার্বির মাথায় রাখতে চাই না। কাল নতুন একটা ম্যাচ। আমরা পরের রাউন্ডে যাওয়ার কথা ভাবছি। ইস্টবেঙ্গল ভালো দল। কয়জন ভালো বিদেশি আছে। আমরা আমাদের খেলা খেলবো।

ডার্বিতে মোহনবাগানের ডাগআউটে ফেরান্দো ছাড়াও থাকবেন, তাঁর সহকারী ক্লিফোর্ড মিরান্ডা ও দলের নবনিযুক্ত টিডি অ্যান্তোনিও লোপেজ হাবাস। বাগানের অজি্ তারকা দিমিত্রি বলেন, 'অতিরিক্ত মস্তিষ্ক সবসময় বাড়তি পাওনা। এক মাথার চেয়ে বেশি মাথা থাকা সুবিধার।' যদিও পেত্রাতোস কত ব্যবধানে জিততে চলেছে দল, সেই নিয়ে ভাবতে চাইছেন না। তিনি চাইছেন তিন পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+