মেসিদের নতুন কোচ প্রায় চূড়ান্ত করে ফেলল আর্জেন্তিনা
হর্হে সাম্পাওলির পরিবর্তন প্রায় পাকা করার পথে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সব কিছু ঠিকঠাক থাকলে আর্জেন্তিনার জাতীয় দলে কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন আলেজান্দ্রো সাবেয়া।
হর্হে সাম্পাওলির পরিবর্তন প্রায় পাকা করার পথে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সব কিছু ঠিকঠাক থাকলে আর্জেন্তিনার জাতীয় দলে কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন আলেজান্দ্রো সাবেয়া।

২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আর্জেন্তিনার জাতীয় দলের দায়িত্বে ছিলেন রিভার প্লেটের প্রাক্তন এই মিডফিল্ডার। তাঁর কোচিংয়েই ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত পৌঁছে ছিল আর্জেন্তিনা।
আর্জেন্তিনার জাতীয় দলে খেলা সাবেয়া ব্রাজিল বিশ্বকাপে বিভিন্ন সময়ে তাঁর একাধিক মস্তিস্কের চালে জিতে নিয়েছিলেন ফুটবল প্রেমীদের হৃদয়।
শোনা যাচ্ছে, আর্জেন্তিনার সিনিয়র এবং জুনিয়র, উভয় দলেরই দায়িত্ব সামলাবেন সাবেয়া। ২০১৯ কোপা আমেরিকা পর্যন্ত সম্ভবত সিনিয়র আর্জেন্তিনা দলের দায়িত্ব সামলাবেন তিনি। এরই সঙ্গে তিনি ২০১৯ সালে জানুয়ারি-ফেব্রুয়ারিতে চিলিতে আয়োজিত সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে জুনিয়ার আর্জেন্তাইন দলেরও দায়িত্ব সামলাবেন।

Click it and Unblock the Notifications