কলকাতায় বিশ্বকাপের কবে কোন ম্যাচ, জেনে নিয়ে মাঠে যাওয়ার প্ল্যান ছকে নিন

কলকাতায় নেই ভারতের গ্রুপ পর্বের ম্যাচ। যদি নকআউটে ভারতীয় দল ওঠে তবেই কলকাতাবাসী ঘরের মাঠের প্রথম বিশ্বকাপে দেশের খেলা দেখতে পাবে। 

গ্রুপ পর্বে ভারতীয় দল যুবভারতী স্টেডিয়ামে খেলবে না তো কি হয়েছে। কলকাতার যুবভারতীতে যা সব ম্যাচ রয়েছে তাতে খুশি হয়ে যাবেন কলকাতার ফুটবলপ্রেমী দর্শক।

কলকাতায় বিশ্বকাপের কবে কোন ম্যাচ, জেনে নিয়ে মাঠে যাওয়ার প্ল্যান ছকে নিন

নতুন ভাবে তৈরি হওয়া যুবভারতী স্টেডিয়ামে রবিবার প্রথমবার বল গড়াবে। বিশ্বকাপের ম্যাচে নতুন ভাবে পৃথিবীর সামনে উঠে আসবে স্টেডিয়াম। দিল্লির জওহারলাল নেহেরু স্টেডিয়াম ঘানা বনাম কলম্বিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের অভিযান। তবে সেই ম্যাচে যত নজর থাকবে তত নজর থাকবে কলকাতার প্রথম ম্যাচেও।

কলকাতায় বিশ্বকাপের কবে কোন ম্যাচ, জেনে নিয়ে মাঠে যাওয়ার প্ল্যান ছকে নিন

বাকি ভ্যেনুকে আত্মপ্রকাশেই টেক্কা দিয়েছে যুবভারতী। তবে খেলার জন্য কতটা ফ্রেন্ডলি হবে তা বোঝা যাবে রবিবারের ম্যাচে। অক্টোবরের ৮ তারিখ প্রথম ম্যাচে এফ বিভাগের খেলায় মুখোমুখি হবে চিলে ও ইংল্যান্ড। ওই দিনই দ্বিতীয় খেলায় ইরাকের প্রতিপক্ষ মেক্সিকো।

কলকাতায় বিশ্বকাপের কবে কোন ম্যাচ, জেনে নিয়ে মাঠে যাওয়ার প্ল্যান ছকে নিন

এরপরের ম্যাচ বুধবার ১১ তারিখ। সেদিনও এফ বিভাগেরই দুটি খেলা রয়েছে। প্রথম খেলায় মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম মেক্সিকো ও দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরাক বনাম চিলে।

অক্টোবরের ১৪ তারিখ থাকবে বিভাগ ই -র দুটি ম্যাচ। জাপান খেলবে নিউ ক্যালিডোনিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে এদিন প্রতিপক্ষ ইরাক।

গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলে শেষ ষোলর লড়াইয়ের ম্যাচ খেলা হবে যুবভারতীতে। এফ বিভাগের চ্যাম্পিয়ন ও ই বিভাগের রানার্স খেলবে এই ম্যাচে। ২২ অক্টোবর থাকছে একটি কোয়ার্টার ফাইনাল।

কলকাতায় বিশ্বকাপের কবে কোন ম্যাচ, জেনে নিয়ে মাঠে যাওয়ার প্ল্যান ছকে নিন

২৮ তারিখ যুবভারতীর তথা ভারতীয় ফুটবলের ইতিহাসের ডি ডে। সেদিনই ভারতের মাটিতে হবে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল। তবে সেই ম্যাচের আগে হবে তৃতীয় স্থানের ম্যাচ।

কলকাতায় বিশ্বকাপের কবে কোন ম্যাচ, জেনে নিয়ে মাঠে যাওয়ার প্ল্যান ছকে নিন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+