বোবানকে নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মোহন কোচ শঙ্করলাল, জেনে নিন
বোবানকে বাতিল করলেন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী।
উগান্ডার নয়া বিদেশি বোবান শহরে আসার পর থেকেই তাঁকে নিয়ে আগ্রহের অন্ত ছিল না মোহনবাগান সমর্থকদের।

মনে করা হয়েছিল হেনরি কিসেকার পর নতুন উগান্ডান প্লেয়ার হিসেবে সই করবেন বোবান। বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল বোবান এর সই হয়ে গিয়েছে।
কিন্তু এটা কত বড় মিথ্যা ছিল তা প্রমাণ হয় গেল বোবানকে বাগান কোচ শঙ্কারলাল ছেঁটে ফেলার পরেই।
বোবানের খেলা মনে ধরেনি মোহন কোচের। তা ছাড়া মোহন কোচ চাইছেন এমন এক বিদেশিকে যে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব সামলাবে। পাশাপাশি যদি প্রয়াজন পরে তখন আক্রমণে উঠবে। কিন্তু বোবানের খেলার ধরণ হল আক্রমণাত্মক। অ্যাট্যাকিং মিডফিল্ডার বোবানকে তাই দলের সঙ্গে আর রাখার সিদ্ধান্ত নিল না মোহনবাগান কোচ।
অন্য দিকে, ১২ অগস্ট লিগে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে। তৃতীয় ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে করয়েছে মোহনবাগান।












Click it and Unblock the Notifications