Euro Cup 2024: রোনাল্ডো থেকে লুকা মদ্রিচ, শেষ বার ইউরো কাপে মাঠে নামছেন কোন তারকারা? রইল তালিকা
ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই হল ইউরো কাপ। যে লড়াইয়ে শিরোপা জয়ের দাবিদার একাধিক দল। বিশ্বকাপ হোক বা ইউরো কাপ, প্রতিটি বড় টুর্নামেন্টে যেমন নতুন তারকা জন্ম হয় তেমনই বিদায় ঘটে একাধিক পুরানো মুখের। এবারের ইউরো কাপেও রয়েছেন একাধিক ফুটবলার যাদের সম্ভবত এটাই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে। এই তালিকায় রয়েছেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
৩৯ বছর বয়সেও পর্তুগালের ভরসার মুখ রোনাল্ডো। প্রস্তুতি ম্যাচেও করেছেন জোড়া গোল। বয়স হলেও ফিটনেসটা ধরে রেখেছেন। ইউরোপের ফুটবল থেকে সরে গিয়েছেন। সৌদি আরবের লিগে খেলেন। ২০১৬ সালে পর্তুগালকে চ্যাম্পিয়ন করেছিলেন। কাতার বিশ্বকাপে ভালো খেলতে পারেননি। তবে এ বারের ইউরো কাপে রোনাল্ডো জাতীয় টিমের মুখ হিসেবেই নামবেন। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১৩০ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা।

ক্রোয়েশিয়াকে এ বারের ইউরো কাপে ডার্কহর্স ধরা হচ্ছে। দলে রয়েছেন একাধিক তরুণ মুখ। কিন্তু ভরসার নাম সেই লুকা মদ্রিচ। রাশিয়া বিশ্বকাপের লুকা মদ্রিচের শৈল্পিক ফুটবল কেউ ভুলতে পারেননি। দেশের হয়ে ১৭৫টা ম্য়াচ খেলে ফেলেছেন। এটাই হয়তো শেষ ইউরো তাঁর। ৩৮ বছর বয়সী লুকা দেশের হয়ে ১৭৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৫টি।
জার্মানি দলের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞ সদস্য টনি ক্রুস। ইউরো শেষ হয়ে যাওয়ার পরেই তিনি অবসর গ্রহণের কথা জানিয়ে দিয়েছেন।প্রসঙ্গত এর আগেও একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করে ছিলেন ক্রুস। কিন্তু পরবর্তীতে দেশের প্রয়োজনে এবং কোচের অনুরোধে সাড়া দিয়ে গত ফেব্রুয়ারিতে ফের ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। ৩৪ বছর বয়সী টনি ১১৭ ম্যাচে ৩৪ গোল করেছেন দেশের জার্সিতে।
রবার্ট লেওয়ানডোস্কি, পোলিশ এই স্ট্রাইকারের সম্ভবত এটাই শেষ ইউরো কাপ। ৩৫ বছর বয়সী অবশ্যই তার শেষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেলার প্রত্যাশিত বড় নামগুলির মধ্যে একজন হবেন। বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় চলে আসার পর থেকে এই ফরোয়ার্ড তার গোল-স্কোরিং ক্ষমতা প্রদর্শনের খুব বেশি সুযোগ পাননি, শেষ ইউরোতে সেরাটা দিতে চাইবেন লেওয়ানডোস্কি।
বেলজিয়ান ফুটবলের সোনালী সময়ের অন্যতম কেভিন ডি ব্রুইনা। উয়েফা ইউরো বড় টুর্নামেন্টে ভালো খেললেও ট্রফি জেতা হয়নি বেলজিয়ামের, এবার সেই লক্ষ্য পূরণ করতে মরিয়া তারা।দলের মাঝমাঠের মূল ভরসা কেভিন।
একাধিক চোটের সঙ্গে লড়াই করা সত্ত্বেও, ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার গত এক দশক ধরে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম বড় নাম। যেভাবে ম্যান সিটিকে বিগত কয়েক বছরে সাফল্য দিয়েছেন সেটাই বেলজিয়ামকে দিতে চাইবেন কেভিন, কারণ এটাই তাঁর সম্ভবত শেষ ইউরো কাপ হতে চলেছে।ফলে তাঁর দিকে বাড়তি নজর রাখতেই হবে।












Click it and Unblock the Notifications