রোনাল্ডোকে আবার টেক্কা মেসির, সেঞ্চুরির পথে একনজর
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুরন্ত লিও মেসি, গোল করলেন , দলও জিতল। গড়লেন রেকর্ড।
মারাদোনার ছিল বাঁ পা । মেসির ও আছে বাঁ পা। আর এই বাঁ পায়ের জোরেই বিশ্ব ফুটবলে একদিন দাপট দেখিয়েছিলেন আর্জেন্তাইন রাজপুত্র। আর আজ আরেক আর্জেন্তাইনের বাঁ পা প্রমাণ করে দিল কী অসীম ক্ষমতার অধিকারী।


এদিকে বাঁ পায়ের ম্যাজিসিয়ানের দুটো পায়ের পরিসংখ্যানগত বিচারও একদম চমকে দেওয়ার মত। বাঁ পায়ে যেখানে তিনি ৮০ টি গোল করেছেন, ডানে সেখানে মাত্র ১৬। উচ্চতায় মেসি যেহেতু বেশ খানিকটা কম তাই স্পট জাম্প করে হেডে গোলও তাঁর খুব বেশি নয়। সেই ঝোলায় গোলের সংখ্যা মাত্র ৪টি।



পাশাপাশি মেসির ধার যে ক্রমশ বেড়েছে তা বোঝা যায় তাঁর গোল তোলার পরিসংখ্যান থেকেও । প্রথম ২০ টি গোল করতে মেসির লেগেছিল ৪২টি ম্যাচ। সেখানে শেষ কুড়িটি গোল করেছেন মাত্র ১৮টি ম্যাচে।












Click it and Unblock the Notifications