Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cristiano Ronaldo: ১ থেকে ৯০০, রোনাল্ডোর মাইলস্টোন গোলগুলি কোন দলের বিরুদ্ধে? দেখুন ভিডিও

রোনাল্ডো মানেই গোলের রাজা, ম্যাচ খেলতে নামলেই রেকর্ড গড়েন। সম্প্রতি ৯০০ গোল করে বিশ্ব ফুটবলে নয়া নজির গড়েছেন সিআরসেভেন। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে ৯০০ গোল করে তাক লাগিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ১ থেকে গোল ৯০০, মাইলস্টোন গোলগুলি রোনাল্ডো কোন দলের বিরুদ্ধে করেছেন? পরিসংখ্যানের সরণি বেয়ে সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০২-০৩ মরশুমে স্পোর্টিং সিপির জার্সিতে মরিয়েনেসের বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন রোনাল্ডো। সেই শুরু গোলের যাত্রা। এরপর তাঁর কেরিয়ারে ১০০তম গোলটি আসে ২০০৭-০৮ মরশুমে ম্যান ইউয়ের জার্সিতে টটেনহ্যামের বিরুদ্ধে।২০১০-১১ মরশুমে রিয়াল মাদ্রিদর হয়ে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২০০তম গোলটি করেন।

Cristiano Ronaldo

২০১১-১২ মরশুমে রিয়ালের হয়েই গ্রানাডার বিরুদ্ধে কেরিয়ারে ৩০০তম গোলটি করেন সিআরসেভেন। ২০১৩-১৪ মরশুমে রিয়ালের জার্সিতে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৪০০তম গোলটি আসে রোনাল্ডোর পা থেকে। ২০১৫-১৬ মরশুমে মালমোর বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের হয়ে কেরিয়ারে ৫০০তম গোলটি করেন রোনাল্ডো। ২০১৬-১৭ মরশুমে জুভেন্তাসের বিরুদ্ধে স্প্যানিশ ক্লাবের হয়েই ৬০০তম গোলটি করেন রোনাল্ডো।

২০১৯-২০ মরশুমে ৭০০তম গোলটি করেন রোনাল্ডো। তবে এবার দেশের জার্সিতে। ইউক্রেনের বিরুদ্ধে। ৮০০তম গোলটি ম্যান ইউয়ের জার্সিতে করেন ২০২১-২২ মরশুমে আর্সেনালের বিরুদ্ধে।৮০০ থেকে ৯০০ গোল করতে তিনি সময় নিয়েছেন প্রায় ৩ বছর। ৮০০তম গোলটি করেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন সিআরসেভেন।

কেরিয়ারের ৯০০-তম গোল করলেন উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে । জাতীয় দলের হয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ৩৪ মিনিটে নুনো মেন্ডেজের ক্রস থেকে গোল করেন রোনাল্ডো। ঘরের মাঠে প্রথমার্ধের ৩৪তম মিনিটে কেরিয়ারের ৯০০তম গোলটি করলেন ৩৯ বছর বয়সি এই ফুটবলার।

জাতীয় দলের হয়ে ১৩১ গোল করেছেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের নিজের সোনার সময়টা কাটিয়েছেন রোনাল্ডো। এই ক্লাবের হয়ে ৩১১ গোল করেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ২৩৬ ম্যাচ খেলে ১০৩ গোল করেছেন সিআরসেভেন। ইটালির ক্লাব জুভেন্টাসের হয়ে ৯৮ ম্যাচ খেলে ৮১ গোল করেছেন রোনাল্ডো। বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে তাঁর গোলসংখ্যা ৫১।

ফিফার হিসাব অনুযায়ী এই গোলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। এই গোলের পর রোনাল্ডো বলেছেন,-তাঁর স্বপ্ন এখন প্রথম ফুটবলার হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে ১০০০ গোল করবেন।
রোনাল্ডো ৯০০ গোলের মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১২৩৪ ম্যাচ। ম্যাচপ্রতি তাঁর ০.৭২।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+