জামশিদ-পুত্র কিয়ানের হ্যাটট্রিক! এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে ISL পয়েন্ট তালিকার চারে এটিকে মোহনবাগান
কিয়ান নাসিরি। আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগানকে অবিশ্বাস্য জয় এলেন জামশিদ নাসিরির সুযোগ্য পুত্র। খেলার স্কোরলাইন এটিকে মোহনবাগানের পক্ষে ৩-১ হলেও এসসি ইস্টবেঙ্গল দারুণ লড়াই চালাল। এগিয়েও গিয়েছিল। কিন্তু ৬১ মিনিটে দীপক টাংরির পরিবর্ত হিসেবে মাঠে নেমে চমকে দিলেন কিয়ান। ভাইচুং ভুটিয়া, চিডি এডের পর তৃতীয় ফুটবলার হিসেবে কলকাতা ডার্বিতে হ্যাটট্রিকটি সেরে কিয়ানই ম্যাচের সেরা।
𝓨𝓸𝓾𝓷𝓰𝓮𝓼𝓽 𝓗𝓪𝓽-𝓽𝓻𝓲𝓬𝓴 𝓰𝓸𝓪𝓵 𝓼𝓬𝓸𝓻𝓮𝓻 𝓲𝓷 𝓗𝓮𝓻𝓸 𝓘𝓢𝓛#ATKMBSCEB #HeroISL #LetsFootball #KolkataDerby | @Kiyannassiri @atkmohunbaganfc pic.twitter.com/vbyqbfMpQv
— Indian Super League (@IndSuperLeague) January 29, 2022

প্রথমার্ধে এসসি ইস্টবেঙ্গলের জমাট রক্ষণে বারবার প্রতিহত হচ্ছিল এটিকে মোহনবাগানের একের পর আক্রমণ। লিস্টন কোলাসো, হুগো বুমোসদের যাবতীয় প্রয়াস রুখে দিচ্ছিলেন হীরা মণ্ডল, আদিল খান, অমরজিৎ সিং কিয়ামরা। এসসি ইস্টবেঙ্গলের সহজতম সুযোগ নষ্ট করেন মার্সেলো রিবেরা। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে ব্যর্থ হয়। ফলে বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে এটিকে মোহনবাগান। ৪৭ মিনিটে লিস্টন কোলাসোর শট ক্রসবারে লেগে ফিরে আসে।
Darren Sidoel drew first blood in the #KolkataDerby! 💥#ATKMBSCEB #HeroISL #LetsFootball | @sc_eastbengal pic.twitter.com/e0gCbDnASe
— Indian Super League (@IndSuperLeague) January 29, 2022
৫৬ মিনিটে আন্তোনিও পেরোসেভিচের কর্নার থেকে গোল করে এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ড্যারেন সিডোয়েল। যদিও এই অগ্রগমন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬১ মিনিটে দীপক টাংরির পরিবর্ত হিসেবে কিয়ানকে মাঠে নামান বাগান কোচ হুয়ান ফেরান্দো। লিস্টন কোলাসোর ক্রস সৌরভ দাস ক্লিয়ার করতে না পারায় বল চলে যায় কিয়ানের কাছে। ফার্স্ট টাচেই অনবদ্য গোল করে ইতিহাস গড়েন কিয়ান।
Youngster Kiyan Giri equalised for @atkmohunbaganfc with his 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐭𝐨𝐮𝐜𝐡 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐠𝐚𝐦𝐞! 👏
— Indian Super League (@IndSuperLeague) January 29, 2022
Watch the #ATKMBSCEB game live on @DisneyPlusHS - https://t.co/d5zfLJpMZz and @OfficialJioTV
Live Updates: https://t.co/8C4ZI36jQf#HeroISL #LetsFootball #KolkataDerby pic.twitter.com/WqVVci9dMt
তাঁর পিতা জামশিদ নাসিরিও ডার্বিতে অনেক গোল করেছেন। এবার কিয়ানও গোল করে বাগানকে ম্যাচে সমতা ফেরাতে সাহায্য করলেন। সেই সঙ্গে ডার্বিতে পিতা-পুত্রের গোল করার নজিরও তৈরি হলো। এই গোলের মিনিট খানেক পরেই পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। অমরজিৎ অবৈধভাবে লিস্টনকে বাধা দেওয়ায়। কিন্তু ডেভিড উইলিয়ামস বল বাইরে মেরে পেনাল্টি মিস করেন।
.@Kiyannassiri celebrates after grabbing his 𝕙𝕒𝕥-𝕥𝕣𝕚𝕔𝕜 for @atkmohunbaganfc! ⚽⚽⚽#ATKMBSCEB #HeroISL #LetsFootball #KolkataDerby pic.twitter.com/QjPSaum3Mm
— Indian Super League (@IndSuperLeague) January 29, 2022
লালরিনলিয়ানা নামতের ক্লোজ রেঞ্জের শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিয়ে এসসি ইস্টবেঙ্গলকে দ্বিতীয় গোলটি পেতে দেননি বাগান গোলকিপার অমরিন্দর সিং। ৮৬ মিনিটে লিস্টন কোলাসোর শটে এসসি ইস্টবেঙ্গল গোলকিপার অরিন্দম ভট্টাচার্য পরাস্ত হলেও গোললাইন সেভ করেন হীরা মণ্ডল। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল ১-১। ৬ মিনিটের ইনজুরি টাইমে এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বাজিমাত করেন কিয়ান। ১১ ম্য়াচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে চলে এলো এটিকে মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গলের জিতে দশম স্থানে উঠে আসা হলো না।












Click it and Unblock the Notifications