CFL 2024: লিগের দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল মহমেডান, ‘চ্যাম্পিয়ন’ দলের থেকে পয়েন্ট কাড়ল খিদিরপুর
কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল মহমেডান স্পোর্টিং। উয়াড়ির বিরুদ্ধে হাফ ডজন গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট খোয়াতে হল সাদা কালো ব্রিগেড। সোমবার বিকালে গত তিনবারের লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্য়াচে খেলতে নেমেছিল খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল রেড রোডের ধারের ক্লাবকে।
ঘরের মাঠে খেলা থাকায় মহমেডান শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু করে। প্রথম ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে যেরকম দাপটের সঙ্গে খেলতে দেখা গিয়েছে মহামেডান স্পোর্টিংকে, এদিন তার ধারেকাছে দেখা যায়নি সাদা-কালো ব্রিগেডকে। খিদিরপুরের গোলমুখ ওপেন করতে পারেনি সাদা-কালো শিবির। পুরো ম্যাচ জুড়ে অসংখ্য গোল করার সুযোগ তৈরি করেন সজল বাগরা। কিন্তু খিদিরপুরের রক্ষণে আটকে গেল তাদের যাবতীয় আক্রমণ।

এই ম্যাচ থেকে ১ পয়েন্ট কেন হারতেও পারত মহমেডান। কিন্তু তাদের গোলরক্ষকের সৌজন্যে হার এড়াল সাদা কালো ব্রিগেড। মহমেডান স্পোর্টিং ক্লাবের গোলের নীচে অসাধারণ পারফৱম্যান্স করলেন গোলরক্ষক শুভজিৎ, যিনি গুরুত্বপূর্ণ সেভের সাথে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করেছিলেন যা পুরো ম্যাচে দলকে বার বার বিপদের হাত থেকে রক্ষা করে।
প্রথম ম্য়াচে উয়াড়িকে ৬-০ গোলের মালা পরিয়েছিল সজল বাগ ও লালথানকিমারা। কিন্তু এই ম্যাচে গোলের দরজাই খুলতে পারলেন না তারা। একাধিক সুযোগ তৈরি করলেও তা থেকে গোল এল না। উয়াড়ি দল পর্যাপ্ত অনুশীলন ছাড়াই লিগের প্রথম ম্যাচে মহমেডানের বিরুদ্ধে খেলতে নেমেছিল, সেখানে খিদিরপুর ২১ দিন অনুশীলন করেছে। ফলে দলটা ভালোভাবে গুছিয়ে নিতে পেরেছেন কোচ সুরজিৎ দাস, তারই প্রতিফলন দেখা গেল তাদের খেলায়।
আগামী ৫ জুলাই মহামেডানের তৃতীয় ম্য়াচ কালীঘাটের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ড্র-য়ের পর মহমেডান কোচ সেসেন্ডো বলেছেন, এটা সবে দ্বিতীয় ম্যাচ। আমরা আজ অনেক সুযোগ তৈরি করেছিলাম কিন্তু সেটা থেকে গোল হয়নি। এটা চিন্তার কোনও বিষয় নয়। আজ হয়ত আটকে গিয়েছি, কিন্তু আগামী ম্যাচেই জয়ে ফিরতে পারব।'












Click it and Unblock the Notifications