সেমিফাইনালে ফ্রান্সের কোন তারকাদের দিকে নজর থাকবে, দেখে নিন একনজরে

ফ্রান্স দলে কারা হয়ে উঠতে পারেন তুরুপের তাস? এদিকে সকলের নজর রয়েছে।

ফ্রান্স দলে কারা হয়ে উঠতে পারেন তুরুপের তাস? বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে কারা করবেন বাজিমাত? এদিকে সকলের নজর রয়েছে। ফ্রান্স দলে তারকার কমতি নেই। গোলে লোরিস থেকে শুরু করে পাভার্ড, ভারানে, উমতিতি, হের্নান্দেজ, মিডফিল্ডে পল পোগবা, কান্তে, এমবাপে, গ্রিজম্যান, তোলিসোকে রেখে সামনে গিরোডকে দিয়ে আক্রমণ সাজান দিদিয়ের দেসক্যাম্প।

সেমিফাইনালে ফ্রান্সের কোন তারকাদের দিকে নজর থাকবে, দেখে নিন

এঁদের মধ্যে পোগবা, গ্রিজম্যান ও এমবাপের উপরেই সবচেয়ে বেশি ভরসা রাখছেন সকলে। এঁদের যে কেউ খেলা ঘুরিয়ে দিতে পারেন।

ফ্রান্সের কাইলিয়ান এমবাপে এই বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করা টিনএজ খেলোয়াড়। এর আগে পেলে ১৯৫৮ সালে টিনএজার থাকাকালীন দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেবার তিনি বিশ্বকাপে ৬টি গোল করেন।

সেমিফাইনালে ফ্রান্সের কোন তারকাদের দিকে নজর থাকবে, দেখে নিন একনজরে

তার মধ্যে অন্যতম ছিল সেমি ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক। তারপরে এত বছরে বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনাল ও ফাইনালে অনূর্ধ্ব ২০ কোনও খেলোয়াড় গোল করতে পারেননি। এমবাপে কি সেই রেকর্ড ভেঙে দিতে পারবেন?

সেমিফাইনালে ফ্রান্সের কোন তারকাদের দিকে নজর থাকবে, দেখে নিন একনজরে

ফ্রান্সের হয়ে গ্রিজম্যানও ইতিমধ্যে ৩ টি গোল করে ফেলেছেন। কোয়ার্টার ফাইনালেও তিনি গোল করে দলকে জিতিয়েছেন। আক্রমণভাগে তিনিই দলের মূল ভরসা।

মাঝমাঠে পল পোগবা ও কান্তের উপরে দল ভরসা রাখছে। পোগবা বড় ম্যাচের খেলোয়াড়। তিনি বড় মঞ্চে জ্বলে উঠতে জানেন। দিদিয়ের দেসক্যাম্প গ্রিজম্যান, পোগবা ও এমবাপেকে মাথায় রেখেই দল সাজাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+