Kerala: ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনা, আতসবাজি ফেটে গুরুতর আহত বহু দর্শক, দেখুন ভিডিও
ফুটবল মাঠে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। দুই দলের সমর্থকরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন, এর ফলে প্রাণ হানি এবং হতাহতের ঘটনা ঘটে। এমনকি খেলা চলাকালীন বজ্রপাতের ঘটনায় ফুটবলারের মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটেছে। তবে এবার আতসবাজি ফেটে আহত হলেন অন্তত ৩০ জন দর্শক।
ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরমের ফুটবল মাঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালাপ্পুরমে একটি ফুটবল ম্যাচ ঘিরে প্রচুর জন সমাগম ঘটে। কেরলে ফুটবল নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেখানকার মানুষের ফুটবলের প্রতি অনুরাগ গভীর। ম্যাচ শুরুর আগে আতসবাজির প্রদর্শন শুরু হয়। সেখান থেকেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত দর্শকদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা পিটিআই থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, মাঠে মজুত থাকা আতসবাজিগুলি ফাটার সঙ্গে সঙ্গেই তা বিভিন্ন প্রান্তে ছিটকে পড়তে থাকে। আগুনের ফুলকি দর্শকদের গায়ে ছিটকে লাগে। আর তাতেই ঘটে বিপত্তি, ফুটবল মাঠে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। আগুনের হাত থেকে রক্ষা পেতে এবং প্রাণে বাঁচতে আতঙ্কে মাঠের এদিক-ওদিক ছুটতে থাকেন দর্শকরা। গ্যালারি থেকে মাঠের মধ্যে নেমে আসেন অনেক দর্শক। চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
তীব্র উত্তেজনা তৈরি হয় খেলার মাঠে। এর ফলে একাধিক দর্শক গুরুতর আহত হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় অন্তত ৩০ জন ঘটনায় আহত হয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
VIDEO | Kerala: At least 25 people were injured after firecrackers exploded and fell on spectators during a football match in Malappuram. The injured were rushed to a hospital nearby.#KeralaNews
— Press Trust of India (@PTI_News) February 19, 2025
(Source: Third Party)
(Full video available on PTI Videos -… pic.twitter.com/plEiRC4Ct6
খেলার মাঠে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই সাধারণত আতসবাজি নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এই মাঠে তার আদৌ অনুমতি ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে বিপুল পরিমাণে আতসবাজি মাঠে মজুত করা হয়েছিল, তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। নিরাপত্তারক্ষীদের আড়ালেই এই কাণ্ড ঘটিয়েছেন ঘটানো হয়েছে কিনা তারও তদন্ত শুরু হয়েছে।
এই টুর্নামেন্টের আয়োজকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে পর্যাপ্ত অনুমতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications