কেরালা ব্লাস্টার্স এফসি-র দাবি নাকচ করল এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটি, কেমন শাস্তি হতে পারে?

আইএসএলের প্লে-অফে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল নিয়ে বিতর্কের জেরে মাঠ ছেড়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি। তাদের রি-ম্যাচের দাবি উড়িয়ে শাস্তির ঘোষণা করতে চলেছে এআইএফএফ।

আইএসএল প্লে-অফ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বিতর্কে জড়িয়ে পড়ে কেরালা ব্লাস্টার্স এফসি। ক্লাবের তরফে এআইএফএফের কাছে রি-ম্য়াচের দাবি জানানো হয়। যদিও সেই দাবি নাকচ করে দিল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। উল্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বড় ধরনের শাস্তির মুখেও পড়তে পারে কেরালার ফ্র্যাঞ্চাইজি।

কেরালার অস্বস্তি বাড়ল

কেরালার অস্বস্তি বাড়ল

বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় তা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৭ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। এই গোলটি নিয়েই বিতর্ক। দ্রুত ফ্রি কিক নিয়েছিলেন সুনীল। তখন গোলকিপার প্রভসুখন গিল লাইন ছেড়ে অনেকটা এগিয়ে ছিলেন। সুনীল তাঁর মাথার উপর বল পাঠিয়ে জালে জড়ান। কেরালা ব্লাস্টার্স এফসির অভিযোগ, রেফারি বাঁশি বাজাননি বা ওয়াল তৈরির নির্দেশ দেননি। সুনীল পাল্টা বলেন, নিয়ম মেনেই তিনি বারবার রেফারিকে জানান তাঁর এ সবের দরকার নেই। ফুটবলের নিয়ম অনুযায়ী, সুনীল কোনও ভুলই করেননি। রেফারি ক্রিস্টাল জনেরও কোনও ভুল ছিল না।

মাঠ ছেড়ে বেরিয়ে বিতর্ক

তা সত্ত্বেও এই গোলের পরই দল উত্তেজিত হয়ে দলকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচ। প্লেয়াররা মাঠ ছেড়ে বেরিয়ে যান। শেষ অবধি অপেক্ষা করে বেঙ্গালুরু এফসিকেই জয়ী ঘোষণা করা হয়। যদিও কেরালা ব্লাস্টার্স শিবির ও সমর্থকরা এই সিদ্ধান্ত মানতে পারেননি। সুনীল ছেত্রীর কুশপুতুলও দাহ করা হয়। বেঙ্গালুরু এফসি সেমিফাইনাল খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। সেমিফাইনালের প্রথম লেগের খেলাটি হবে আজ মুম্বইয়ে। ১২ মার্চ ঘরের মাঠে বেঙ্গালুরু খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে।

দাবি নাকচ

এরপরই ফেডারেশনের দ্বারস্থ হয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি। তারা যে প্রতিবাদপত্র পাঠিয়েছিল তা খারিজ করা হয়েছে। সেই সঙ্গে রি-ম্যাচ এবং রেফারি ক্রিস্টাল জনকে নির্বাসিত করার দাবিও নাকচ করে দিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। এআইএফএফের যে আচরণবিধি রয়েছে তার ৫৮ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে। এই আচরণবিধি অনুযায়ী মাঠ ছেড়ে কেরালা বেরিয়ে যাওয়ায় সঠিকভাবেই তাদের প্রতিপক্ষকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে অন্তত ৬ লক্ষ টাকা জরিমানার বিধিও রয়েছে।

শাস্তি দেবে ফেডারেশন

এআইএফএফের তরফে এখনও সরকারিভাবে জানানো হয়নি কেরালা ব্লাস্টার্স এফসিকে কী ধরনের শাস্তির মুখে পড়তে হবে। যে ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাতে যে টুর্নামেন্টে ঘটনাটি ঘটেছে বা পরবর্তী টুর্নামেন্ট থেকেও অভিযুক্ত দলকে বহিষ্কার করার উল্লেখ রয়েছে। যদিও কেরালাকে আইএসএল থেকে বহিষ্কারের পথে যে ফেডারেশন হাঁটবে না সেটা স্পষ্ট। এরপর কেরালার নামার কথা রয়েছে সুপার কাপে। ফলে ফেডারেশন কেমন শাস্তি আরোপ করে তার উপর নির্ভর করবে সবকিছু। কেরালা ব্লাস্টার্স এফসির কোচও শাস্তির মুখে পড়তে পারেন। গতকাল শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠকের পর আজ এ ব্যাপারে ফেডারেশন বিবৃতি জারি করে গোটা বিষয়টি জানাবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+