নর্থইস্টের বিরুদ্ধে জিতে প্রথম দুই-এ জায়গা করে নিল কেরল ব্লাস্টার্স
তলানিতে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল কেরল ব্লাস্টার্স। শুক্রবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে দশ জনের কেরল ব্লাস্টার্স ২-১ গোলে পরাস্থ করল খালিদ জামিলের নর্থ ইস্টকে।
তলানিতে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল কেরল ব্লাস্টার্স। শুক্রবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে দশ জনের কেরল ব্লাস্টার্স ২-১ গোলে পরাস্থ করল খালিদ জামিলের নর্থ ইস্টকে। ম্যাচের তিনটি গোলই এসেছে দ্বিতায়র্ধে। কেরলের হয়ে গোল দুটি করেন হর্হে পেরেরা ডিয়াজ এবং আলভারো ভ্যাজকুইজ।

ডিফেন্সিভ ফুটবলে ম্যাচের শুরু থেকেই কেরলের আক্রমণভাগকে ভোঁতা করে রেখেছিলেন খালিদ জামিল। পাহাড়ি ছেলের বিরুদ্ধে গোলের মুখ খোলার জন্য মরিয়া চেষ্টা করেও প্রথমার্ধে লাভ হয়নি।
৬২ মিনিটে ম্যাচের প্রথম গোলটি হয়। হারমনজোত সিং খাবরার পাস থেকে গোল করে যান হর্হে। প্রথম গোল পেয়ে মাঝমাঠকে গুছিয়ে আক্রমণে ঝড় তোলা কেরলের সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দেন আয়ূষ অধিকারী। ৭০ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পেয়ে কেরলকে দশ জনের করে মাঠ ছেড়ে বেরিয়ে যান মাঝমাঠের এই ফুটবলার।
ফুটবলে মাঝমাঠই আসল, যে দল মাঝমাঠের উপর নিয়ন্ত্রণ নিতে পারে সেই দলই এডভান্টেজ পজিশনে থাকে। কিন্তু আয়ূষের লাল কার্ডে কিছু ছন্নছাড়া দেখায় কেরলের মাঝ মাঠকে। দক্ষিণের দলের বিরুদ্ধে যদিও এই সুযোগটি কাজে লাগাতে পারেনি নর্থইস্ট ইউনাইটেড। উল্টে ৮২ মিনিটে আরও একটি গোল হজম করে তারা। আলভারো ভ্যাজকুইজের বিশ্বমানের গোল কেরলকে দুই গোলের লিড এনে দেয়।
এ দিন হারলেও ম্যাচের শেষ মিনিট পর্যন্ত নর্থ ইস্টের অভিজ্ঞ তরুণ ফুটবলাররা যে পারফরম্যান্সটা উপহার দিয়েছে তা দীর্ঘ দিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টার ফসল হিসেবে ম্যাচের শেষ মিনিটে নর্থইস্ট একটি গোলও পরিশোধ করে। হেমনাের পাস থেকে ইনজ্যুরি টাইমের শেষ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন রক্ষণ ভাগের ফুটবলার মহম্মদ ইরশাদ।
এ দিন ৫৪ শতাংশ বলের দখল ছিল কেরলের দখলে। মোট ১৫টি শট নিলেও গোলে ছিল মাত্র চারটি। পক্ষান্তরে নর্থ ইস্টের একটি শটই অন টার্গেট ছিল গোটা ম্যাচে আর সেটা থেকেই গোল এসেছে।
পাহাড়ি দলকে হারিয়ে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল কেরল। অপর দিকে, ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড রইল সবার নীচে। এ দিন নর্থইস্টের হারের পিছনে অনেক অংশে দায়ী গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরির বাজে আউটিং এবং ভুল পজিশনিং। পাশাপাশি ডেড বল সিচ্যুয়েশনে ডিফেন্স লাইন সাজাতেও একাধিক ভুল করেছেন শুভাশিস।
পরবর্তী ম্যাচে ১০ ফেব্রুয়ারি লিগ তালিকায় তৃতীয়স্থানে থাকা জামশেদপুর এফসির মুখোমুখি হবে মালাবারিয়ানরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications