নতুন তারকার খোঁজে, রেকর্ড অর্থ বরাদ্দ করল টটেনহ্যাম হটস্পার

কলম্বিয়ার জার্সি গায়ে এখনও অবধি দুটি ম্যাচ খেলেছেন, তাঁকেই ক্লাবের সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে তুলে নিল টটেনহ্যাম হটস্পার

ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা বজায় রেখে পারফরমেন্স করছে টটেনহ্যাম হটস্পার। চ্যাম্পিয়ন না হতে পারলেও পরপর দু'বছর রানার্স হয়েছে তারা। আগামী দিনে আরও শক্তিশালী দল হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য দূরের প্ল্যানিং করছে হটস্পার।

এরই একটি পদক্ষেপ ঐতিহাসিক অর্থের বিনিময়ে তাঁরা তুলে নিলেন কলম্বিয়ান ডিফেন্ডার ডাভিনসন স্যানচেজকে। এখনও পর্যন্ত টটেনহ্যাম হটস্পারের ইতিহাসে যা সবচেয়ে বড় ডিল। ৪২ মিলিয়ন পাউন্ড ভারতীয় মুদ্রায় যা ৩৪৫ কোটি টাকা ,তার বিনিময়েই এই চুক্তি সম্পন্ন হয়েছে। ২১ বছরের কলম্বিয়ান ডিফেন্ডারের সঙ্গে ৬ বছরের জন্য চুক্তি করছে ইংলিশ এই হেভিওয়েট ক্লাব।

নতুন তারকার খোঁজে, রেকর্ড অর্থ বরাদ্দ করল টটেনহ্যাম হস্পার

ক্লাব কর্তৃপক্ষের দাবি এই তরুণ ধীরে ধীরে বড় ক্লাবের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ফুটবলার হিসেবে আরও বড় হয়ে উঠতে পারবে। এদিকে আয়াক্সের হয়ে খেলে ৪৭ ম্যাচে ৭টি গোল রয়েছে তাঁর। জাতীয় দলের হয়ে এখনও অবধি দুটি ম্যাচ খেলেছেন এই তরুণ। প্রতিভাধর এই ডিফেন্ডার ইংলিশ জল হাওয়ায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার।

যদিও টটেনহ্যামে এসে খেলতে ও নিজেকে নতুন করে প্রমাণ করার বিষয়ে আশাবাদী এই তরুণ কলম্বিয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+