Karim Benzema: রিয়াল মাদ্রিদে’র জার্সিতে অনন্য নজির স্পর্শ বেঞ্জিমা'র

রবিবার (৯ জানুয়ারি) গভীর রাত্রে রিয়াল মাদ্রিদের (Real Madrid) জার্সিতে এক অনন্য নজির গড়লেন করিম বেঞ্জিমা (Karim Benzema)। সান্তিয়াগো বার্নেবিউ-তে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচে ৩০০তম গোলটি করলেন তিনি। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জোড়া গোল করার সুবাদে ফ্রান্সের এই তারকা স্ট্রাইকারে লা লিগায় বর্তমান গোল সংখ্যা ৩০১।

Karim Benzema: রিয়াল মাদ্রিদে’র জার্সিতে অনন্য নজির স্পর্শ বেঞ্জিমার

গোলের ত্রিপল সেঞ্চুরি করার সুবাদে রিয়াল মদ্রিদের কিংবদন্তি'দের তালিকায় নিজের স্থান করে নিলেন বেঞ্জিমা। স্প্যানিশ ফুটবলের অন্যতম শক্তিধর ক্লাবটির জার্সিতে ১৩টি মরসুম কাটানো বেঞ্জিমা দু'বার এক মরসুমে তিরিশ গোলেরও বেশি করার নজির অর্জন করেছেন। চলতি মরসুমে ফের একবার সেই নজির অর্জন করার পথে অগ্রসর ফরাসি তারকা। এক মরসুমে সর্বোচ্চ ৩২টি গোল করেছিলেন বেঞ্জিমা। ২০১১-১২ মরসুমে ৩২ গোল করেছিলেন তিনি।

বর্তমানে রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টিফানোর থেকে মাত্র ৭ গোল পিছিয়ে রয়েছেন বেঞ্জিমা। স্টিফানোর গোল সংখ্যা ৩০৮। রাউল গঞ্জালেজের থেকে ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার পিছিয়ে রয়েছেন ২২ গোলে। রিয়ালের জার্সিতে স্প্যানিশ ফরওয়ার্ডটি'র গোল সংখ্যা ৩২৩টি। রিয়ালের জার্সিতে সর্বাধিক গোল করা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বেঞ্জিমা। পর্তুগিজ মহাতারকা' রিয়ালের জার্সিতে ৪৫১টি গোল করেছেন। রোনাল্ডো'কে টপকানো হয়তে কেরিয়ারে সম্ভবন হবে না বেঞ্জিমা'র কারণ আরও পাঁচ মরসুম কম করে না খেললেন এই গোল সংখ্যা টপকানো কঠিন আছে বেঞ্জিমার জন্য।

রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম একশোটি গোল করতে বেঞ্জিমা'র পাঁচ বছর পাঁচ মাস সময় লেগেছিল। ১৮ জানুয়ারি ২০১৪ সালে শততম গোলটি করেছিলেন তিনি। রিয়ালের জার্সিতে তাঁর অভিষেক হয়েছিল ২৯ অগস্ট, ২০০৯। পরবর্তী একশো গোল অর্থাৎ দ্বি-শত গোল পেতে বেঞ্জিমা'র প্রয়োজন পরেছিল আরও চার বছর এবং দশ মাস। ২০১৮ সালে নভেম্বরের ৭ তারিখ দ্বি-শত গোলটি পেয়েছিলেন বেঞ্জিমা। তবে, পরবর্তী একশো অর্থাৎ তিনশো গোল পেতে রেকর্ড ব্রেকিং তিন বছর দুই মাস সময় লেগেছে বেঞ্জিমার।

রিয়াল মাদ্রিদে'র জার্সিতে ৩০১ নম্বর গোলটি করে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বেঞ্জিমা। ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করেছেন রিয়াল মাদ্রিদ। রিয়ালের জার্সিতে তিনিই সর্বোচ্চ গোল স্কোরার। ৭৪১টি ম্যাচে ৩২৩টি গোল রয়েছে রাউল গঞ্জালেজে'র। ৩৯৬ ম্যাচে ৩০৮টি গোল করে তৃতীয় স্থানে রয়েছেন আলফ্রাডো ডি স্টিফানো। এর পরই রয়েছেন করিম বেঞ্জিমা। ৫৮৪ ম্যাচে বেঞ্জিমার গোল সংখ্যা ৩০১।

নিজের পুরো কেরিয়ারে রোনাল্ডো'র গোল সংখ্যা ৪০৩। রিয়ালে যোগ দেওয়ার আগে লিয়ঁ'র জার্সিতে ৬৬টি গোল করেছেন করিম বেঞ্জিমা। ফ্রান্সের জার্সিতে তাঁর গোল সংখ্যা ৩৬। ফরাসি ফুটবলার হিসেবে ক্লাব এবং দেশের জার্সি মিলিয়ে সব থেকে বেশি গোল রয়েছে থিয়ো অঁরি'র। ক্লাব এবং জাতীয় দলের জার্সি মিলিয়ে তাঁর এই ফরাসি ফুটবলারের ঝুলিতে রয়েছে ৪১১টি গোল। ৩৪ বছর বয়সী বেঞ্জিমা এখনও পর্যন্ত চলতি মরসুমে ২২টি গোল করে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+