ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল বেঞ্জিমা-মদ্রিচের রিয়াল মাদ্রিদ
ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল বেঞ্জিমা-মদ্রিচের রিয়াল মাদ্রিদ
ফুটবল মরসুম ২০২২-২৩'এর প্রথম ট্রফি ঘরে তুলল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিগ। সুপার কাপের ম্যাচে রিয়াল বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ। ফিনল্যান্ডের মাঠে রিয়ালের দাপুটের জয়ের অন্যতম কারিগর দলের অধিনায়ক করিম বেঞ্জিমা।

উয়েফা সুপার কাপ জয়ী রিয়াল মাদ্রিদ:
চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এবং ইউরোপা লিগ জয়ী দুই দলের মধ্যে প্রতি বছরের মতোই এই বারও আয়োজিত হয়েছিল উয়েফা সুপার কাপ। গত মরসুমে কার্লো আনসেলোত্তির প্রশিক্ষণে চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলে রিয়াল মাদ্রিদ, অন্য দিকে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয় বুন্দেশলিগার দল এনট্রচট ফ্র্যাঙ্কফুট। এই চ্যাম্পিয়ন দলের মধ্যে সিঙ্গেল লেগ ম্যাচের চ্যাম্পিয়নকেই দেওয়া হয় উয়েফা সুপার কাপ। সেই মতোই জার্মানির দলকে বিধ্বস্ত করে মরসুমের প্রথম ট্রফি সুপার কাপ ঘরে তুলে নিল স্প্যানিশ জায়েন্টরা। ঠিক ৫০ বছর আসে ১৯৭৩ সালে প্রথম বার সুপার কাপ খেলা হয়েছিল। এই প্রতিযোগীতায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং এসি মিলান পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে।

সুপার কাপে রিয়াল মাদ্রিদ বনাম ফ্র্যাঙ্কফুট ম্যাচের ফলাফল:
ফিনল্যান্ডের হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হয়েছিল। ২-০ ব্যবধানে ফ্র্যাঙ্কফুটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ৩৭ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে দাভিদ আলবার গোলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে যায়। দ্বিতীয়া আসে অপর গোলটি। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে করিম বেঞ্জিমার গোলে ম্যাচে জয় নিশ্চিত করে রিয়াল। এই গোলের ব্যবধান আরও বাড়তে পারত যদি ভিনিসিয়াস জুনিয়র অত্যন্ত সহজ গোলের সুযোগ হাতছাড়া না করতেন।

জয় সহজ ছিল না, মত রিয়াল প্রশিক্ষকের:
বুন্দেশলিগার দলকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলোত্তি ম্যাচ শেষে বলেছেন, "এটা সহজ ম্যাচ ছিল না। নিজেদের অর্ধে দুর্দান্ত খেলেছে ওরা। কিন্তু আমরা গোল করতে পেরেছি আমি দারুণভাবে কন্ট্রোল করেছি। মরসুমের শুরুতে কখনওই এমনটা আশা করা যায় না যে একটা দল একশো শতাংশ তৈরি থাকবে। কিন্তু আমরা জিতেছি এবং ভাল ভাবে মরসুম শুরু করেছি। আমি আশা করি আরও ভাল পারফরম্যান্স করতে এটি মোটিভেট করবে।"

রিয়ালের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠলেন বেঞ্জিমা:
ফ্র্যাঙ্কফুটের বিরুদ্ধে অসাধারণ গোলের সৌজন্যে রিয়াম মাদ্রিদের ইতিহাসের সর্বোকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলে করমি বেঞ্জিমা। এ দিন রিয়ালের জার্সিতে ৩২৪ নম্বর গোলটি করে ফেললেন বেঞ্জিমা। রউলকে টপকে দ্বিতীয় স্থানে তিনি উঠে এলেন। স্প্যানিশ কিংবদন্তি রাউল ৩২৩টি গোল করেছেন রিয়ালের হয়ে। বেঞ্জিমার আগে একমাত্র রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের সেরা দুই মহাতারকার অন্যতম রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৫০টি গোল।

বেঞ্জিমার ব্যালন ডি'অর পাওয়ার দাবি তুললেন আনসেলোত্তি:
নিজের দলের সেরা স্ট্রাইকারের এ বার অন্তত ব্যালন ডি'অর পাওয়া উচিৎ মনে করেন রিয়াল মাদ্রিদের প্রশিক্ষক কার্লো আনসেলোত্তি। কিংবদন্তি কোচের কথায়, "ব্যালন ডি'অরের দৌড়ে ও পৌঁছে গেল। কোনও সন্দেহ রয়েছে? আমার কিন্তু নেই।" ১৫ অগস্ট আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ।












Click it and Unblock the Notifications