ISL 2023: ফেডারেশেনের আবেদন খারিজ, আইএসএলের দিনক্ষণ ঘোষণা এফএসডিএলের

জাতীয দলে ফুটবলার ছাড়া নিয়ে বেনজির সংঘাতে জড়িয়ে পড়েছে আইএসএলের ক্লাবগুলি এবং কোচ ইগর স্টিমাচ। চলতি মরসুমে কিংস কাপ, এশিয়ান গেমস, মারেডকা কাপ, এএফসি এশিয়ান কাপের মতো একাধিক টুর্নামেন্ট রয়েছে ভারতীয় দলের। ফলে বার বার ফুটবলারদের জন্য জাতীয় দলের জন্য ছাড়তে নারাজ ক্লাবগুলি। এরইমধ্য আইএসএলের সূচি ঘোষণা করে দিল এফএসডিএল। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল

একইসময়ে রয়েছে এশিয়ান গেমসও। আইএসএলের শুরুতেই জাতীয় দলের ফুটবলারদের বাইরে রেখে দল নামাতে নারাজ ক্লাবগুলি। জট কাটাতে আসরে নামতে হল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে। জাতীয় দলের স্বার্থ রক্ষা করার জন্য এএসডিএলের কাছে লিগ ১০ দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন এআইএফএফ সভাপতি। কিন্তু তা খারিজ করে দিল এফএসডিএল।

ISL 2023

কিন্তু ফেডারেশনের অনুরোধ মানল না এফএসডিএল। ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হবে লিগ, প্রথম ম্যা্চে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। কোচিতে হবে উদ্বোধনী ম্যাচ। চলতি মরসুম থেকে সময়সূচিতে বদল হচ্ছে। ম্যাচ শুরু হবে রাত ৮টায়, ডাবল হেডারের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৫.৩০ মিনিটে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে, আবার এশিয়ান গেমস শুরু ২৩ সেপ্টেম্বর থেকে। এশিয়ান গেমসের জন্য ইতিমধ্যেই ২২ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। এশিয়ান গেমসে ফুটবল কার্যত অনুর্ধ্ব -২৩ পর্যায়ের ফুটবলারদের নিয়েই খেলা হয়। আইএসএল আয়োজক গোষ্ঠীর কাছে এশিয়ান গেমসে সব ফুটবলারদের পাওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন।

একটি সর্বভারতীয় ইংরেজী সংবাদ মাধ্যমে এআইএফএফ সভাপতি বলেন, 'আমি এফএসডিএলের সঙ্গে কথা বলব, যাতে লিগ ১০ দিন পিছিয়ে অক্টোবর থেকে শুরু করা যায়। তাহলে এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারবে ভারত। জাতীয় স্বার্থ সবার আগে দেখা উচিত। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতি‌নিধিত্ব সব কিছুর উপরে।'

ISL 2023

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, '১০ দিন পিছিয়ে লিগ শুরু হলে সবারই ভা‌লো হবে। এরফলে জাতীয় দল যেমন পূর্ণ শক্তি নিয়ে নামতে পারবে তেমনই ক্লাবগুলিও লিগের শুরুতেই ফুটবলারদের সার্ভিস পাবে। আমি ফেডারেশন সভাপতি হিসাবে ক্লাবগুলির মালিকদের সঙ্গে কথা বলব। আমাদের সবাইকে বুঝতে হবে দেশ সবার আগে।'

কল্যাণ চৌবে এফএসডিএল কর্তাদের বোঝাতে চান এশিয়ান গেমসে ভারতীয় দল ভালো ফল করলে তা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রেও কিভাবে সহায়ক হয়ে উঠতে পারে। কিন্তু এফএসডিএল এই আবেদন মানল না।

এফএসডিএলের এক মুখপাত্র একটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সবর সঙ্গে আলোচনা করেই লিগ শুরুর দিনের অনুমোদন দেওয়া হয়েছে। এআইএফএফ-এর সুপারিশের ভিত্তিতে লিগ উইন্ডোতে চূড়ান্ত শুরুর দিনক্ষণ ঠিক করা হয়েছে। সব স্টেকহোল্ডাররা আনুষ্ঠানিকভাবে সূচির তারিখ এবং কাঠামোতে সম্মত হয়েছেন, যা ফিফা উইন্ডোগুলি এবং এএফসি এশিয়ান কাপের জন্য বিরতির জন্য প্রয়োজনীয় বিরতি অন্তর্ভুক্ত করে।

ISL 2023

একইসঙ্গে তি‌নি উল্লেখ করেছেন, ফুটবল ক্যালেন্ডারকে বিবেচনায় রেখে এই মরসুমের সময়সূচি তৈরি করা হয়েছে যাতে এই পর্যায়ে টুর্নামেন্ট স্থগিত করার কোন সুযোগ না থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+