AIFF:কল্যাণ-স্টিমাচের সঙ্গে বৈঠক আইএফএ কর্তাদের, যুবভারতীতে ভারতের খেলার আশা ক্রমেই বাড়ছে

ভারতীয় ফুটবল দলের সামনে ইতিহাস সৃষ্টির হাতছানি ভারতীয় দলের সামনে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠার হাতছানি রয়েছে সুনী‌‌লদের সামনে। কাতারের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের যোগ্যাতা অর্জন পর্বে নতুন উদ্যেমে ঝাঁপাতে চাইছেন কোচ স্টিমাচ। তার আগে রণকৌশল চূড়ান্ত করতে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে আলোচনা সারলেন ইগর স্টিমাচ। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।

মার্চ থেকে জুন মাস পর্যন্ত ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যাতা অর্জন পর্বে হোম অ্যান্ড অ্যাওয়েতে চারটি ম্যাচ খেলতে হবে ভারতকে।আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ঘরের খেলা আছে ভারতের।
কলকাতাতে trailblazers 2.0 অনুষ্ঠানে যোগ দিয়ে সুনীলদের কোচ বৃহস্পতিবারই জানিয়েছিলেন তিনি কলকাতায় এই ম্যাচ খেলতে চান। ২৪ ঘণ্টার মধ্যেই কোচের সঙ্গে আলোচনায় বসলেন ফেডারেশন সভাপতি, তাৎপর্যপূর্ণ হল এই অনুষ্ঠানে আইএফএ সচিবের উপস্থিতি। সূত্রের খবর, কলকাতায় ম্যাচ আয়োজন নিয়ে আইএফএ সচিবের সঙ্গে কথা হয় কল্যাণ ও স্টিমাচের।

AIFF

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইগর বলেছিলেন, কুয়েত ম্যাচ কলকাতাতেই খেলতে চাই । এখানে খেলার চাপ যেমন আছে তেমন উত্তেজনা আছে। ম্যাচ শুরুর আগেই সমর্থকদের শব্দব্রহ্মে চাপে ফেলতে চাই কুয়ের দলকে তাই আমার প্রথম পছন্দ কলকাতাতে এই ম্যাচ খেলা আমি আমার পছন্দের কথা ইতিমধ্যেই ফেডারেশনকে জানিয়েছি।"

আগামী ২১ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে সৌদি আরবে অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত। এরপর ২৬ মার্চ একই প্রতিপক্ষের বিরুদ্ধে গুয়াহাটিতে হোম ম্যাচ খেলতে ব্লু ব্রিগেড। ১১ জুন কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা রয়েছে ভারতের। এরপর কাতারে অ্যাওয়ে ম্যাচ।

ইতিমধ্যেই এই ম্যাচগুলির জন্য প্রাথমকি স্কোয়াডও ঘোষণা করে দিয়েছেন ইগর স্টিমাচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠার জন্য স্টিমাচকে সব ধরণেরপ সহযোগিতা করার কথা জানিয়েছেন কল্যাণ চৌবে।

ফেডারেশন সভাপতি জানিয়েছেন, ২১ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের অ্যাওয়ে ম্যাচ রয়েছে । আমি কোচের সাথে আলোচনা করেছি যে সত্যিকারের লজিস্টিক সমস্যার মুখোমুখি হতে পারে দল ভ্রমণ করার সময়। যেহেতু আমরা জাতীয় দলের সাথে সম্পর্কিত বিষয়গুলিতে সর্বদা আপোষহীন অবস্থান নিয়েছি, আমরা আমাদের খেলোয়াড়দের আভাতে নিয়ে যাওয়ার জন্য একটি চার্টার্ড ফ্লাইট ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দলের সাফল্য নিশ্চিত করতে ফেডারেশন চেষ্টার কোনও খামতি রাখবে না।"

সভাপতি সঙ্গে বৈঠককে অত্যম্ত ইতিবাচক হিসাবেই উল্লেখ করেছেন জাতীয় কোচ। একইসঙ্গে trailblazers 2.0 অনুষ্ঠানে এফএসডিএল এবং ফেডারেশনকে জোট বেধে কাজ করার আহ্বানও জানান ইগর। তাঁর মতে, দুই সংস্থা যৌথভাবে কাজ করলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+