Kalinga Super Cup 2024: কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি! ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি একই গ্রুপে

Kalinga Super Cup 2024: সুপার কাপের নাম হয়েছে কলিঙ্গ সুপার কাপ। ওডিশায় এই টুর্নামেন্টের আসর বসছে ৯ জানুয়ারি থেকে। চলবে জানুয়ারির ২৮ তারিখ পর্যন্ত। আজ দিল্লিতে ফুটবল হাউসে হয়ে গেল গ্রুপবিন্যাস।

আইএসএলের ১২টি ও আই লিগের চারটি দলের নাম রাখা হয়েছিল চারটি পাত্রে। তার মধ্যে চলতি আইএসএলে প্রতি ম্যাচে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে তিনটি পাত্রে রাখা হয় চারটি করে দলের নাম।

Kalinga Super Cup 2024: কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি!

১ নম্বর পাত্রে রাখা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি ও কেরালা ব্লাস্টার্সের নাম। ওডিশা এফসি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল ও নর্থইস্ট ইউনাইটেড এফসির নাম ছিল দ্বিতীয় পাত্রটিতে। তৃতীয় পাত্রে ছিল বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, পাঞ্জাব এফসি ও হায়দরাবাদ এফসি।

গ্রুপবিন্যাসের শেষে দেখা যায় মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি ও আই লিগের ১ নম্বর দল। ফলে গ্রুপ পর্বেই কলকাতা ডার্বি হওয়া নিশ্চিত হয়ে গেল। গ্রুপ বি-তে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসির সঙ্গে থাকছে আই লিগের দ্বিতীয় দল।

গ্রুপ সি-তে রয়েছে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, পাঞ্জাব এফসি ও আই লিগের তৃতীয় দল। গ্রুপ ডি-তে এফসি গোয়া, ওডিশা এফসি ও বেঙ্গালুরু এফসির সঙ্গে যোগ দেবে যোগ্যতা অর্জনকারী প্লে-অফ জেতা দল। আই লিগের পাঁচটি দল কলিঙ্গ সুপার কাপ খেলার বিষয়টি নিশ্চিত করেছে।

গোকুলাম কেরালা এফসি, শ্রীনিধি ডেকান, শিলং লাজং এফসি, ইন্টার কাশী ও রাজস্থান ইউনাইটেড এফসি। ২৪ ডিসেম্বর অবধি আই লিগের পয়েন্ট তালিকার প্রথম তিনটি স্থানাধিকারী দল সরাসরি পৌঁছে যাবে কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্বে। চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী দল ৯ জানুয়ারি খেলবে কোয়ালিফাইং প্লে-অফ।

চলতি বছর সুপার কাপ যে নিয়মে হয়েছিল, আসন্ন সংস্করণটিও সেভাবেই হবে। চারটি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দলগুলিই পৌঁছে যাবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২৮ জানুয়ারি। কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন দল ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলার যোগ্যতা অর্জন করবে। ওডিশা এফসি নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে তারা খেতাব জেতে।

একই গ্রুপে থাকায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে কোনও একটি দলের সামনেই শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে। কলকাতা ডার্বি কোন দিন পড়ে সেদিকেই এখন তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+