Kalinga Super Cup 2024: সুপার কাপে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল, ডার্বির আগে হারাল শ্রীনিদি ডেকানকে

Kalinga Super Cup 2024: কলিঙ্গ সুপার কাপে আগামী শুক্রবার কলকাতা ডার্বি। ২০২৪ সালে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হওয়ার আগে জয়ের ধারা বজায় রাখল ইস্টবেঙ্গল।

আজ লাল হলুদ উড়িয়ে দিল শ্রীনিদি ডেকানকে। খেলার ফল ২-১। কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল ২ গোলে এগিয়ে যায় প্রথমার্ধেই। ম্যাচের শেষ লগ্নে অপ্রয়োজনীয় পেনাল্টি না করলে কোনও গোল হজম না করেই মাঠ ছাড়তে পারতো ইস্টবেঙ্গল।

Kalinga Super Cup 2024: সুপার কাপে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল

১২ মিনিটে হিজাজি মাহেরের গোলে এগিয়ে যায় লাল হলুদ। ৩১ মিনিটে হাভিয়ের সিভেরিওর গোলে ব্যবধান বাড়ে। বিরতিতে এই দুই গোলেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ৯০ মিনিটের মাথায় অজয় ছেত্রী বিয়াকতেয়াকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় শ্রীনিদি ডেকান। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান উইলিয়াম।

৪৩ মিনিটের মাথায় অবশ্য শ্রীনিদির একটি গোল বাতিল হওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক রয়েছে। লুইসের ক্রসে মাথা ছুঁইয়েছিলেন ডেভিড কাস্তানেদা। বল জালেও জড়িয়ে যায়। যদিও অফ-সাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। ডেকান শিবির অবশ্য এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে। পরে রিপ্লেতে দেখা গিয়েছে অনসাইড পজিশনে থেকেই গোলটি করেছিলেন ডেভিড।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ডেকান। অনেকটাই সঙ্ঘবদ্ধ ফুটবল খেলতে থাকে তারা। বল দখলের লড়াইয়েও দ্বিতীয়ার্ধে তারা লাল হলুদের চেয়ে এগিয়েই ছিল। ৮৭ মিনিটে ইস্টবেঙ্গল ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। এরপর একটি গোল শোধ করতে সক্ষম হয় ডেকান। তবে খেলার শেষ অবধি ১ গোলের লিড বজায় রাখে লাল হলুদ।

শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এদিনই সবুজ মেরুন শিবির হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ অবধি ২-১ গোলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে। শ্রীনিদি ডেকানের বিরুদ্ধে প্রথম ম্যাচেও পিছিয়ে থেকেই জয় নিশ্চিত করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+