Kalinga Super Cup 2024: ইস্টবেঙ্গলের কলিঙ্গ জয়! সুপার নন্দ-ক্রেসপো, কাপ নিশ্চিত ক্লেইটনের গোলে

Kalinga Super Cup 2024: ১২ বছরের প্রতীক্ষার অবসান। ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে কাটাল ট্রফির খরা। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আগাগোড়া আধিপত্য রেখেও বিরতিতে পিছিয়ে পড়েছিল কার্লেস কুয়াদ্রাতের দল।

যদিও দ্বিতীয়ার্ধে নন্দ কুমারের গোলে সমতা ফেরানোর পর ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সাউল ক্রেসপো। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে লাল হলুদ গোল হজম করায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যার দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল অধিনায়ক ক্লেইটন সিলভার।

Kalinga Super Cup 2024: ইস্টবেঙ্গলের কলিঙ্গ জয়!

ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের শক্তি বাড়ে নওরেম মহেশ ও লালচুংনুঙ্গা যোগ দিতেই। বিরতির পর তাঁদের কুয়াদ্রাত নামাতেই ম্যাজিক। খোঁচা খাওয়া বাঘের মতোই বিরতিতে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল।

৩৯ মিনিটে দিয়েগো মরিসিওর গোলে এগিয়ে গিয়েছিল ওডিশা এফসি। জাহুর ফ্রি কিক ধরেছিলেন রয় কৃষ্ণ। তাঁর পা থেকে বোরহা বল কাড়তে সক্ষম হলেও নিয়ন্ত্রণ নিতে পারেননি। জোরালো শটে গোল করে যান মরিসিও। তাঁর এই গোলই বিরতিতে এগিয়ে রেখেছিল ওডিশা এফসিকে।

চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার ফাইনাল খেলছে ইস্টবেঙ্গল। প্রথম ৪৫ মিনিটে দাপট নিয়ে খেললেও ইস্টবেঙ্গলকে পিছিয়ে পড়তে দেখে কিছুটা চিন্তা বেড়েছিল লাল হলুদ সমর্থকদের মনে। ৫১ মিনিটে নন্দ কুমারের গোলে সমতা ফেরায় লাল হলুদ। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই এই গোল করার ক্ষেত্রে নন্দকে সহযোগিতা করেন মহেশ।

মহেশের থেকে বল পেয়ে ওডিশার রক্ষণভাগের ফুটবলার ও গোলকিপারকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান নন্দ। ৬২ মিনিটে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোল করেন সাউল ক্রেসপো। মুর্তাদা ফল বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিয়েছিলেন বোরহাকে। পেনাল্টির নির্দেশ দিতে দেরি করেননি রেফারি।

যদিও এর আগেও একটি পেনাল্টি পেতে পারতো ইস্টবেঙ্গল, নজর এড়িয়ে যায় রেফারির। ৬৯ মিনিটে ওডিশার সমস্যা বাড়ে মুর্তাদা ফল ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হওয়ায়। নন্দ কুমারের পরিবর্ত হিসেবে পি ভি বিষ্ণুও নজর কাড়লেন। ৮০ মিনিটে ওডিশার ফুটবলারের শট পোস্টে প্রতিহয়।

সাত মিনিটের ইনজুরি টাইমের শেষ লগ্নে প্রভসুখন গিলের ভুলে পেনাল্টি পেয়ে যায় ওডিশা এফসি। সেখান থেকে জাহু গোল করায় ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় ওডিশা এফসি। অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন সৌভিক চক্রবর্তী দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তার আগে সৌভিকের শট ক্রসবারে লেগে ফিরে এসেছিল। যদিও এর কিছু পরেই ক্লেইটন সিলভার জয়সূচক গোলে কাটে ট্রফির খরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+