রোনাল্ডো না থাকলেও রিয়াল রয়েছে নিজের ছন্দেই, দেখালেন বেল-অ্যাসেন্সিও
দীর্ঘ নয় বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে জুভেন্তাসে সই করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু রোনাল্ডো বিদায় জানালেও রিয়াল মাদ্রিদ রয়েছে নিজের ছন্দেই।
দীর্ঘ নয় বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে জুভেন্তাসে সই করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
কিন্তু রোনাল্ডো দল পরিবর্তন করলেও রিয়াল মাদ্রিদের খেলায় যে তার কোনও প্রভাবই পাড়েনি তা বোঝা গেল শনিবার আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে।
মরসুম শুরু আগে ঝালিয়ে নেওয়ার জন্য উভয় পক্ষই নিজেদের সেরা একাদশকেই নামিয়েছিল। যদিও এই ম্যাচে পুরনো দলে বিরুদ্ধে মাঠে নামেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
ম্যাচের শুরুতেই ১২ মিনিটের মাথায় ড্যানি কার্ভাজলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জুভেন্তাস। বিপক্ষের ভুল থেকে পেয়ে এগিয়ে গেলেও ম্যাচের মধ্যে দাপট বজায় রাখতে ব্যর্থ হয় জুভেন্তাস। ব্যর্থ হয় ভাগ্যের জোড়ে পেয়ে যাওয়া লিডটিকেও ধরে রাখতে। ম্যাচের ৩৯ মিনিটে গ্যারেথ বেলের দুরন্ত গোলে ম্যাচে ফিরে আসে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ১-১।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ মাঠে নামতেই বদলে যায় গোটা চিত্রটা। ধরা পরে সেই চনা ছন্দ, সেই পাসিং ফুটবল, যার অভাব ছিল গোটা প্রথমার্ধ ধরেই।
দ্বিতীয়ার্ধের দু'মিনিটের মাথায় মার্কো অ্যাসেন্সিও-এর গোলে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। নিজের প্রথম গোলের ১০ মিনিটের মধ্যে ফের একবার জ্বলে ওঠেন মার্কো। ম্যাচের ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করে ৩-১ গোলে রিয়ালকে এগিয়ে দেন অ্যাসেন্সিও।
🙌 @marcoasensio10
🙌 @vini11Oficial#RMTour | #HalaMadrid pic.twitter.com/vHeVHLyEGi
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) August 4, 2018
Click it and Unblock the Notifications