নিচের সারির দলের কাছে হার, খেতাব দখলে আরও অপেক্ষা রোনাল্ডোদের

নিচের সারির দলের কাছে হার, খেতাব দখলে আরও অপেক্ষা রোনাল্ডোদের

নিচের সারির দল উদিনেসের কাছে অপ্রত্যাশিত হার হজম করতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। সিরি এ খেতাব ঘরে তুলতে আরও অপেক্ষা করতে হবে জুভেন্তাসকে। পরের ম্যাচ জিতলেই লিগ চ্যাম্পিয়ন হবে ইতালিয় জায়েন্ট।

 নিচের সারির দলের কাছে হার, খেতাব দখলে আরও অপেক্ষা রোনাল্ডোদের

যদিও শুরুটা ভালো হয় জুভেন্তাসেরই। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও সফলতা পাননি জুভেন্তাসের ফুটবলাররা। সেই সময় বেশ কয়েকটি সহজ গোলের সুযোগও নষ্ট করেন পাওলো দিবালারা। যদিও ৪২ মিনিটে গোল দিয়ে জুভেন্তাসকে এগিয়ে দেন মাথিস ডে লিট।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপান উদিনেসের ফুটবলাররা। ৫২ মিনিটে গোল শোধ দেন লিজা নেস্টোরোভোস্কি। ম্যাচের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল দিয়ে জুভেন্তাসের হার নিশ্চিত করেন সেকো ফোফানা।

এই হারের পর ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ সিরি এ তালিকার শীর্ষ স্থানেই রয়েছে জুভেন্তাস। সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট কম নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আটালান্টা। সংখ্যা তত্ত্ব অনুযায়ী পরের ম্যাচ জিতলেই সিরি এ চ্যাম্পিয়ন হবেন রোনাল্ডোরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+