Durand Cup 2023: মোহনবাগানের মিশন এফসি গোয়া, আরও উন্নতির বার্তা দিলেন ফেরান্দো
আইএসএলে মম্বই সিটি এফসি মানেই ছিল মোহনবাগানের কাছে একটা গাঁট। আইএসএল চ্যাম্পিয়ন হলেও কঠিন মুম্বই ম্যাচে জয় গত কয়েক মরসুমে অধরাই ছিল মোহনবাগানের। অবশেষে ঘরের মাঠে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারাল সবুজ মেরুন। যদিও কঠিন ম্যাচ জয়ের পরেও বাড়তি কোনও উচ্ছাস নেই মেরিনার্স শিবিরে। এখন ফোকাসে শুধুই এএফসি গোয়া।
ডার্বির হারের পরই বেশ চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান। তবে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পর পর জয় নৌকার পালে হাওয়া লাগিয়েছে। এবার বাণিজ্য নগরীর দলকে হারিয়ে স্বস্তি ফি্রল বাগান শিবিরে। যদিও বাড়তি কোনও আত্মতুষ্টিকে দলে জায়গা দিতে নারাজ স্প্যানিশ কোচ। বরং বৃহস্পতিবারের ম্যাচকেই পাখির চোখ করেছেন ফেরান্দো।

ফেরান্দো বলেছিলেন, দল ৫০ শতাংশ প্রস্তুত! ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এ দিনও মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৩-১ গোলে জয়। ফেরান্দো এখনও বলছেন, প্রচুর ভুল ত্রুটি রয়েছে। সেই ভুল ত্রুটি শুধরে নিয়েও প্রাক্তন দলের বিরুদ্ধে দলকে নামাতে চাইছেন ফেরান্দো।
রবিবার ম্যাচ শেষে মোহনবাগান কোচ বলদিলেন, 'এটা প্রাক মরসুম অভিযানের অন্য ম্যাচগুলোর মতোই একটা ম্যাচ। এই দলটার আরও উন্নতি দরকার আছে। তবে সবথেকে বড় ব্যাপার হল, আমাদের ফুটবলারদের দ্রুত সুস্থ হতে হবে। আগামী বৃহস্পতিবার আমাদের পরবর্তী ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।'

একটা জয়ে যে বিরাট কিছু বদলে যাবে তা মানছেন না ফেরান্দো। ডার্বি হেরেছেন সেই ক্ষতে প্রলেপ দিতে হলে ডুরান্ডের ট্রফিটা জিততে হবে। মরসুমের শুরুতেই এই ট্রফি জিততে পারলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে দলের।
মুম্বই বধ করেও ভাবলেশহীন ভাবেই ফেরান্দো বলেন, 'এই ম্যাচের জয়ের পরও আমাদের মানসিকতার কোনও পরিবর্তন হচ্ছে না। আমরা এখনও প্রাক-মরসুমেই রয়েছি। আমাদের আরও ম্যাচ খেলতে হবে। অনুশীলনের উপর আমাদের আরও বেশি করে জোর দিতে হবে। প্রতি সপ্তাহেই দুটো করে গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের রয়েছে। সেটা এএফসি কাপ হোক কিংবা ডার্বি। ফলে প্রাক মরসুমের প্রস্তুতি করতে অনেকটাই অসুবিধে হচ্ছে।'
কঠিন মু্ম্বই ম্যাচ জিতে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে পরোক্ষে খোঁচা দিতে ছাড়লেন না মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তাঁর কথায়, 'মুম্বইয়ের বিরুদ্ধে ভালো ফল করতে পারছিলাম না অবশেষে জিততে পারলাম। তবে এটা জিতে আমরা ট্রফি পাইনি, তাই বাড়তি কোনও উচ্ছাস নেই। অনেক ক্লাব একটা ম্যাচ জিতেই অনেক বেশি উচ্ছাস করে।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications