Carabao Cup: লিভারপুলের আকাদেমির ছেলেরাই হারালেন চেলসিকে, কারাবাও কাপকেই কেন সেরা বাছলেন ক্লপ?
Jurgen Klopp On Carabao Cup Win: চেলসিকে হারিয়ে কারাবাও কাপ জিতল লিভারপুল। যে সাফল্যে উচ্ছ্বসিত হেড কোচ য়ুর্গেন ক্লপ (Jurgen Klopp)।
এটিই তাঁর কেরিয়ারের সবচেয়ে সেরা ট্রফি জয় বলে দাবি করেছেন ক্লপ। গতকাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুল জেতে ১-০ গোলে।

ম্যাচের ৯০ মিনিটে কোনও গোল হয়নি। ফলে খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধও গোলশূন্য থাকে। সকলেই যখন ভেবে নিয়েছেন যে টাইব্রেকারে বিজয়ী নির্ধারিত হবে, তখনই জয়সূচক গোলটি করেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্য়ান ডিক (Virgil Van Dijk)।
ম্যাচের ১১৮ মিনিটে গোলটি করেন লিভারপুল অধিনায়ক। তার আগে অবশ্য দুই দলেরই গোল বাতিল হয় ভিএআর প্রযুক্তির সাহায্যে, অফসাইডের কারণে। ক্লপ কাপ জয়ের পর বুঝিয়ে দিলেন, এই লিভারপুল দল যেভাবে খেলছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রথম একাদশের কাউকেই এই ফাইনালে পায়নি লিভারপুল। ফাইনালের আধ ঘণ্টা খেলার পর গোড়ালির সমস্যা নিয়ে মাঠ ছাড়েন রায়ান গ্রাভেনবার্ক। শেষ অবধি লিভারপুলকে খেলতে হয় আকাদেমির চার ফুটবলারকে নিয়ে। তাঁদের মধ্যে ছিলেন ১৯ বছরের জেমস ম্যাককনেল, ববি ক্লার্ক ও ১৮ বছরের জেডেন ডানস।
ক্লপের কথায়, অনেকে বলে থাকেন, আমি কমবয়সি ফুটবলারদের নিয়ে ট্রফি জিততে পারি না। ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে কোচিং করাচ্ছি। এটিই আমার কেরিয়ারের সবচেয়ে স্পেশ্যাল ট্রফি। ব্যতিক্রমীও। প্রতিবন্ধকতাকে সামলে চ্যাম্পিয়ন হওয়া এক অসাধারণ অনুভূতি বলেও বর্ণনা করেছেন লিভারপুলের কোচ।
আকাদেমি প্লেয়ারদের নিয়ে চেলসির মতো দলকে হারিয়ে কাপ জয়ের চেয়ে বড় কিছু হতে পারে না বলে মনে করেন ক্লপ। ফুটবলারদের মুখের অভিব্যক্তি দেখে আপ্লুত, তৃপ্ত ও গর্বিত কোচ। জেডেন ডানসের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ক্লপ। কাপ জয়ের এই রাত তিনি আজীবন মনে রাখবেন বলেও জানিয়েছেন।
An Academy full of character pic.twitter.com/Hfd8a7hyxs
— Liverpool FC (@LFC) February 25, 2024
চোটের কারণে লিভারপুলের হয়ে এই ম্যাচে খেলতে পারেননি মো সালাহ, দিয়োগো জোটা, আলেকজান্ডার-আর্নল্ড, ডমিনিক সবসলাই, ডারউইন নুনেজের মতো খেলোয়াড়রা। ক্লপ বলেন, পরিস্থিতি সকলেই অনুধাবন করতে পারছেন। ম্যাচের আগেই আমরা সমস্যা জর্জরিত ছিলাম। তারপরও ফুটবলাররা যেভাবে উজাড় করে দিয়েছেন তাতে এই রাত আমি জীবনে ভুলতে পারব না।
Boss. pic.twitter.com/5UgRDPgXPm
— Liverpool FC (@LFC) February 25, 2024
এই নিয়ে ১০ বার লিগ কাপ জিতল লিভারপুল। ২০১৫ সালে ক্লপ আসার পর এই নিয়ে সপ্তম মেজর ট্রফি জিতল তারা। অধিনায়কের প্রশংসাতেও পঞ্চমুখ ক্লপ। লিভারপুলের পরবর্তী ম্যাচ এফএ কাপের পঞ্চম রাউন্ডে, সাউদাম্পটনের বিরুদ্ধে। সেই ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার। উল্লেখ্য, প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকাতেও এই মুহূর্তে শীর্ষে রয়েছে ক্লপের লিভারপুল। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications