Jurgen Klopp: কঠিন সময়েও ইপিএলের শীর্ষে লিভারপুল, অ্যাকাডেমির ফুটবলারদের কৃতিত্ব দিলেন ক্লপ
৯ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে চলতি মরশুম শেষেই। কোচ জুর্গেন ক্লপ লিভারপুর কোচের দায়িত্ব ছাড়ছেন মরশুম শেষেই। বিদায় বেলায় ইপিএল ট্রফিটা জেতাই লক্ষ্য তাঁর। এখনও পর্যন্ত ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির থেকে ৫ পয়েন্টে এগিয়ে আছে তারা। এই এগিয়ে থাকার কৃতিত্ব অ্যাকাডেমির তরুণ ফুটবলারদের দিলেন লিভারপুল কোচ।
ক্লপ জানুয়ারিতে লিভারপুল দলে অ্যাকাডেমির ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। লিভারপুল ম্যানেজার ক্লপ বলেছেন যে এটি তাদের অ্যাকাডেমির খেলোয়াড়দের জন্য একটি কৃতিত্ব যে তাঁর দল একটি কঠিন জানুয়ারি মাস শেষেও প্রিমিয়ার লিগে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে এবং শীর্ষস্থান অক্ষত রেখেছে।
চেলসির বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয়টি ছিল লিভারপুলের এই মাসে সাত ম্যাচে ষষ্ঠ জয়। অন্যদিকে কারাবাও কাপের সেমিফাইনালেরক দ্বিতীয় লেগে ফুলহ্যামের সঙ্গে ড্র করে ক্লপের দল। এই ম্যাচগুলিতে সিনিয়র কোনও ফুলব্যাক দলে ছিলেন না। মিডফিল্ডার ডমিনিক সোজলাই এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং অবশ্যই মহম্মদ সালাহও খেলতে পারেননি।
রাইটব্যাক কনর ব্রাডলে দারুণ ফুটবল উপহার দিয়েছেন। এই সময়কালে দুটি ্ম্যাচে সেরা হয়েছেন। গোল করেছেন এবং গোল করার পাস বাড়িয়েছেন। তরুণ এই ফুটবলার কিন্তু সুযোগটা পুরোমাত্রায় কাজে লাগিয়েছেন।
আগামী রবিবার আর্সেনালের বিরুদ্ধে খেলতে নামছে লিভারপুল। এর আগে দুটি ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন ট্রেন্ট আলেকজান্ডার। রবিবারের ম্যাচে কী পুরো সময়ের জন্য আলেকজান্ডারকে নামাবেন ক্লপ? যদিও বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না ক্লপ।
ক্লপ জানিয়েছেন, "আমাদের জানুয়ারিতে সাতটি খেলা ছিল ১১ দিনের মধ্যে। আমরা এই কঠিন সময়ে অ্যাকাডেমির ফুটবলারদের উপর ভরসা রেখেছিলাম, কারণ আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম, (জারেল) কোয়ানসা, কনর এবং আমাদের মিডফিল্ডাররা বাইরে ছিল তাই আমরা জেমস ম্যাককনেলকে খেলিয়েছি।'
First goal Two assists
Your Player of the Match from #LIVCHE…@conorbradley03 pic.twitter.com/06v61TbJG5
— Liverpool FC (@LFC) January 31, 2024
একইসঙ্গে তাঁর বক্তব্য, "এই ছেলেরা এই পরিস্থিতি ব্যবহার করেছিল। আমি খুশি তারা সবাই যেভাবে পারফর্ম করতে পেরেছে। অ্যাকাডেমি একটি অবিশ্বাস্য কাজ করছে।"
চলতি মরশুম শেষ হতে এখনও বাকি রয়েছে পাঁচ মাস, তবে তার আগেই যেন বোমা ফাটিয়ে দিয়েছেন লিভারপুল কোচ জুর্গেন ক্লপ। এবারের মরশুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়তে চলেছেন তিনি। একেবারে নয় বছরের সম্পর্ক শেষ করতে চাইছেন তিনি। এই বিষয়ে তিনি ক্লাবের সঙ্গে আলোচনা করে ঘোষণা করেছেন।
— Liverpool FC (@LFC) January 31, 2024
ব্রেন্ডস রজার্স ছাঁটাই হওয়ার পর ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ক্লপ। পরেই লিভারপুলের কোচ হিসাবে গত ৯ বছরে একের পর এক ট্রফি জিতেছেন। ৩০ বছর দল লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ-সহ সব ট্রফি জিতেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications