বাঙালি কিশোরীর বাজিমাত, স্কুল ফুটবলে ২০ গোল সুস্মিতার
অশোক নগরের চতুর্দশ পল্লী হাই স্কুল পৌঁছে গেল রিলায়েন্স স্কুল ফাউন্ডেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে।
অশোক নগরের চতুর্দশ পল্লী হাই স্কুল পৌঁছে গেল রিলায়েন্স স্কুল ফাউন্ডেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। যুব ফুটবলের উন্নতির জন্য এই টুর্নামেন্ট আয়োজন করেছে রিলায়েন্স।

হাওড়া স্টেডিয়ামে আয়োজিত সেমিফাইনালে বড়িশা বিবেকানন্দ গার্লস হাই স্কুলকে ৩০-০ গোলে হারাল অশোকনগরের চতুর্দশ পল্লী হাই স্কুল। এর মধ্যে সুস্মিতা বর্ধন একাই করলেন ২০ গোল। খেলার প্রতি তিন মিনিটে গোল করেন সুস্মিতা।
এদিন সুস্মিতা ছাড়াও তাঁদের স্কুলের হয়ে গোল করেন তিতলি সরকার, জ্যোতির্ময়ী দাস, অলোকা পাসওয়ান, কেয়া দেবনাথ, পূজাশ্রী হালদার। ফাইনালে বেহালা সারদা বিদ্যাপীঠ তাঁদের প্রতিপক্ষ। দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন সুস্মিতাই।












Click it and Unblock the Notifications