ইস্টবেঙ্গলের জার্সিতে ফুল ফোটানো শিল্পী ফুটবলার ফিরছেন ভারতে, জুটি বাঁধবেন মোহনবাগানের লিগ জয়ী তারকার সঙ্গে

ইস্টবেঙ্গলের জার্সিতে ফুল ফোটানো বাঁ-পায়ের শিল্পী ফুটবলার ফিরছেন ভারতে, জুটি বাঁধবেন মোহনবাগানের আই লিগ জয়ী তারকা

অল্প সময়ের জন্য এলেও ইস্টবেঙ্গল ক্লাবের শতাব্দী প্রাচীন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার নাম। তাঁর দুই বছরের কোচিং-এ ইস্টবেঙ্গল কোনও খেতাব না জিতলেও আলেজান্দ্রোর ইস্টবেঙ্গল শাসন করত ভারতী ফুটবলকে। ফুটবল ঈশ্বর সহায় থাকলে আলেজান্দ্রোর হাত ধরেই আই লিগ জয়ের খারা কাটিয়ে উঠতে পারত লাল-হলুদ। সেই সময়ে ভারতীয় ফুটবলে একাধিক স্প্যানিশ তারকাকে নিয়ে এসেছিলেন আলেজান্দ্রো।

আলেজান্দ্রোর ইস্টবেঙ্গলের জুয়ান মেরা ফিরছেন ভারতে:

আলেজান্দ্রোর ইস্টবেঙ্গলের জুয়ান মেরা ফিরছেন ভারতে:

ইস্টবেঙ্গলের জার্সিতে ঝড় তোলা জুয়ান মেরা গঞ্জালেসকে আবারও দেখা যেতে চলেছে ভারতীয় ফুটবলে। বাঁ-পায়ে এই শিল্পী ফুটবলার ২০১৯-২০ মরসুমে ইস্টবেঙ্গলের জার্সিতে ১৬ ম্যাচে করেছিলেন ২টি গোল করেছিলেন জুয়ান পাশাপাশি বাড়িয়েছিলেন একাধিক গোলের ঠিকানা লেখা পাস। আলেজান্দ্রোর ইস্টবেঙ্গল ওই বছর রানার্স হয়েছিল আই লিগে।

ইস্টবেঙ্গল ছেড়ে স্প্যানিশ ফুটবলে ফেরেন জুয়ান মেরা:

ইস্টবেঙ্গল ছেড়ে স্প্যানিশ ফুটবলে ফেরেন জুয়ান মেরা:

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর স্পেনের হাইপ্রোফাইল ক্লাব লেলতাদের হয়ে সই করেন জুয়ান মেরা। ক্লাবটির হয়ে ওই মরসুমে ২০ ম্যাচ খেলেন তিনি। জুয়ানের নজরকাড়া পারফরম্যান্স অটুট ছিল নিজের দেশ স্পেনের ক্লাব ফুটবলেও। এর পরের মরসুমে আই লিগের দল নেরোকা এফসি নিয়ে আসে জুয়ানকে। নেরোকার হয়ে একাধিক গোলের ঠিকানা লেখা পাস বাড়ানোর পাশাপাশি ১০ ম্যাচে ২ গোল করেন তিনি।

স্পেনের একাধিক বড় ক্লাবে খেলেছেন জুয়ান মেরা:

স্পেনের একাধিক বড় ক্লাবে খেলেছেন জুয়ান মেরা:

জুয়ান মেরা গঞ্জালেস স্প্যানিশ ফুটবলের একাধিক বড় ক্লাবে খেলেছেন। স্পোর্টিং গিজন বি, সেল্টা ভিগো বি'র মতো দলে খেলেছেন জুয়ান মেরা। স্পেনে ফুটবল কেরিয়ারের অধিকাংশটাই জুয়ান মেরা খেলেছেন সেগুন্ডা ডিভিশন 'বি'-তে।

রায়ন্ডগ্লাস পাঞ্জাবে সই জুয়ান মেরার:

রায়ন্ডগ্লাস পাঞ্জাবে সই জুয়ান মেরার:

নেরোকা থেকে আই লিগের অপর ক্লাব রাউন্ডগ্লাস পাঞ্জাবে সই করেছেন জুয়ান মেরা। গ্রীসের স্টাইকস ভার্গেটিস রাউন্ডগ্লাস পাঞ্জাবের দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাশলে ওয়েস্টউডের পরিবর্তে। মেরা ছাড়াও বিদেশির কোটায় স্কোয়াডে রয়েছেন অস্ট্রেলিয়ান ট্রেভিস মেয়র, ইংল্যান্ডের জোসেফ ইয়ার্নি, কুর্তিস গুতরে রয়েছেন। মেরার সঙ্গে এই মরসুমে জুটি বাঁধবেন মোহনবাগানের আই লিগ জয়ী দলের অন্যতম স্তম্ভব এবং অপর স্প্যানিশ ফুটবলার জোসেবা বেতিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+