এএস রোমার নতুন হেড কোচ মরিনহো, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ঘোষণা
এএস রোমার নতুন হেড কোচ মরিনহো, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ঘোষণা
টটেনহ্যাম হটস্পারের থেকে বরখাস্ত হওয়ার পর খুব বেশিদিন চাকরিহীন অবস্থায় বসে থাকতে হল না জোসে মরিনহো-কে। তাঁকে ইতালিয় লিগ সিরি এ-এর অন্যতম দল এএস রোমার হেড কোচ নিযুক্ত করা হয়েছে। আগামী মরসুম থেকে নতুন ক্লাবের ফুটবলারদের প্রশিক্ষণ করাবেন জোসে।

মঙ্গলবার এএস রোমা ক্লাবের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয় যে ২০২১-২০২২ মরসুমে ইতালিয় ক্লাবকে কোচিং করাবেন জোসে। উল্লেখ্য এই সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা আগে এএস রোমার বর্তমান কোচ পাওলো ফনসেকা আগামী মরসুমে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন। বিন্দুমাত্র অপেক্ষা না করে জোসে মরিনহোর সঙ্গে কথা পাকা করে ফেলে ইতালিয় ক্লাব।
𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 🤝
— AS Roma English (@ASRomaEN) May 4, 2021
The club are delighted to announce an agreement has been reached with Jose Mourinho for him to become our new head coach ahead of the 2021-22 season.
#ASRoma pic.twitter.com/f5YGGIVFJp
চলতি সিরি এ-তে ৩৪ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মুখে রয়েছে ইন্টার মিলান। ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আটালান্টা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। ৩৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সিরি এ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে এএস রোমা। এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের কোচ পাওলো ফনসেকা।
অন্যদিকে ২০১৯ সালে টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব নিয়ে দলকে সাফল্যের মুখ দেখাতে পারেননি জোসে মরিনহো। সে কারণে তাঁকে ওই দল থেকে বরখাস্ত করা হয়েছিল। সেই জোসের হাত ধরে এএস রোমা সাফল্যের রাস্তায় পৌঁছতে পারে কিনা, সেটাই দেখার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications