ISL Derby: বড় ম্যাচের জন্য কীভাবে দল সাজাচ্ছেন হাবাস? জনির আগমনে চাপ বাড়ল কার উপর?
শনিবার মোহনবাগান এসজির কাছে বদলার বড় ম্যাচ। সুপার কাপের গ্রুপ পর্বের ডার্বিতে চির প্রতিপক্ষের কাছে হারটা এখনও দগদগে সবুজ মেরুনের কাছে। তার উপর লাল হলুদ সুপার কাপ জেতায় অনেকটাই কোণঠাসা গঙ্গাপারের ক্লাব। এই পরিস্থিতিতে কামব্যাকের জন্য ডার্বির থেকে বড় মঞ্চ আর কিছুই হতে পারে না মোহনবাগান এসজির জন্য।
গত কয়েকদিন ধরেই ময়দান যেন লাল হলুদ সমর্থকদের দখলে।তাই নিঃশব্দেই বড় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে হাবাসের দল। সুপার কাপের পর দলের হাল ধরেছেন স্প্যানিশ কোচ। দীর্ঘদিন পর আবার যেন পিছিয়ে থেকে বড় ম্যাচে নামতে চলেছে পাল তোলা নৌকা। তবে ডার্বির আগে সবুজ মেরুন শিবিরে ফের যোগ দিলেন জনি কাউকো কলকাতায় এসেই দলের অনুশীলনে চলে গেলেন জনি কাউকো।

জনি কাউকোর সঙ্গে চলতি মরশুমের শেষ পর্যন্ত চুক্তি আছে, কিন্তু তিনি কী আদৌও মাঠে নামবেন?সূত্রের যা খবর, আপাতত কাউকোর মাঠে নামা হচ্ছে না। তিনি দলের সঙ্গে অনুশীলন করবেন ও জনির ফিটনেস বুঝে তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেবেন হাবাস। যদিও নিজেকে আগামী কয়েকদিনের মধ্যে ফিট করতে পারেন জনি, সেক্ষেত্রে কী দলের দরজা খুলবে তাঁর জন্য? তাহেল বাদ পড়বেন কে?
এদিকে জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু মিলে ১৭টি গোল করে ফেলেছেন। তাই হয়তো কোপ পড়তে পারে হুগো বুমোসের ওপর। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁকে ছেড়ে দেবে মোহনবাগান এসজি একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে হুগো বোমাসকে ছেড়ে দিতে পারে সবুজ মেরুন। যদিও শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে সেটা হয়নি। হুগো বোমাসকে ধরে রেখেছে তারা। অন্যদিকে সাদিকুর পারফরম্যান্সও প্রশ্নের মুখে পড়েছে।
জনি কাউকোর ফিটনেস এবং আগামী কয়েকটি ম্যাচে স্ক্যানারের তলায় থাকা বিদেশিদের পারফরম্যাবন্সের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মোহনবাগান এসজি। অন্যদিকে, বড় ম্যাচে আশিস রাইয়ের খেলার সম্ভবনা একেবারেই কম। যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে পর্দার আড়ালেই বড় ম্যাচের মহড়া সারছেন হাবাসের দল। ডার্বি ঘিরে সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা বৃহস্পতিবার পর্যন্ত খুব একটা দেখা গেল না। অন লাইনের পাশাপাশি অফ লাইনেও টিকিট বিক্রি হচ্ছে।












Click it and Unblock the Notifications