Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

East Bengal: শীর্ষপদে পালাবদল হল ইস্টবেঙ্গলের, ঝুলনকে কমিটিতে এনে চমক দিলেন কর্তারা

প্রায় নিঃশব্দে পালাবদল হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের। দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর অবশেষে সচিবের পদ ছাড়লেন কল্যাণ মজুমদার। একইসঙ্গে বদল হল সভাপতি পদে। এবার ইস্টবেঙ্গল ক্লাবে কোন ভোটাভুটি হল না, নির্বাচন ছাড়া শাসক দল ক্ষমতায় চলে এলো।

নতুন কমিটিতে সবথেকে বড় চমকের নাম ঝুলন গোস্বামী। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে এবার কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে ইস্টবেঙ্গল ক্লাব। সচিব, সভাপতি ছাড়াও গোটা কমিটিতে একাধিক বদল হয়েছে সেখানে সমাজের বিশিষ্ট মানুষদের জায়গা করে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। বুধবার বিকেলের শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটির নাম ঘোষণা করে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা।

East Bengal

মুরারী লাল লোহিয়া নতুন সভাপতি হলেন ইস্টবেঙ্গলের। উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে সদ্য প্রাক্তন সভাপতি ডাক্তার প্রণব দাশগুপ্ত। নতুন সচিব হলেন রূপক সাহা। কল্যাণ মজুমদার সচিব পদ ছেড়ে দিলেও তাঁকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে। কল্যাণ মজুমদারের সঙ্গে সহ সভাপতি পদে রয়েছেন অজয় কৃষ্ণ চট্টোপাধ্যায়, শঙ্কর বাগরী, শুভাশিস চক্রবর্তী ও রাহুল টোডি।

নতুন কমিটিতে সহ সচিব হয়েছেন শান্তিরঞ্জন দাশগুপ্ত। বাকি সদস্যরা হলেন অর্থ সচিব-সদানন্দ মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ-দেবদাস সমাজদার, ফুটবল সচিব-সৈকত গঙ্গোপাধ্যায়, ক্রিকেট সচিব-সঞ্জীব আচার্য , হকি সচিব-প্রবীর কুমার দফাদার, অ্যাথলেটিক্স সচিব-পার্থ প্রতীম রায়, টেনিস সচিব-ইন্দ্রনীল ঘোষ, মাঠ সচিব -রজত গুহ।কার্যকরী সমিতিতেই থাকলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার।

নতুন কমিটির হয়ে প্রথম দিনেই মাঠে নামলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনিই সাংবাদিক সম্মেলনের সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব নিলেন নিজেই। নতুন কমিটির লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, 'এই কমিটি সদ্য ক্ষমতায় এসেছে। ফলে এখনও আলোচনা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন কমিটি আলোচনায় বসবে এবং তারপর ক্লাবেই সাংবাদিক সম্মেলন করে তা ঘোষণা করা হবে।'

বিগত কয়েকবারের মতো এবারও ভোটাভুটি হল ইস্টবেঙ্গল ক্লাবে। বিরোধী শূন্য প্রতিষ্ঠান প্রসঙ্গে শীর্ষকর্তার সাফ জবাব, 'বিরোধীদের দায়িত্ব আমরা নিতে পারব না। তবে আমরা এমন কোনও কাজ করিনি যার জন্য বিরোধী তৈরি হতে পারে।' এদিন মোট ৩৮ জনের কমিটি ঘোষণা করা হয়েছে।

ঝুলন গোস্বামী বলেন, 'ছোট বেলা থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের আমি সমর্থক । কোনও দিন স্বপ্নেও ভাবিনি ইস্টবেঙ্গল ক্লাবের কমিটিতে আমি জায়গা পাব। এরজন্য সমস্ত কর্তাদের আমার প্রণাম। চেষ্টা করব ফুটবল হোক বা ক্রিকেট সমস্ত খেলার উন্নতিতে নিজের অবদান রাখতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+