Exclusive: দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন জেজে, পাত্রীর পরিচয় জেনে নিন

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন জেজে, পাত্রীর পরিচয় জেনে নিন

বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় দলের তারকা স্ট্রাইকার জেজে লালপেখলুহা। দীর্ঘদিনের বান্ধবী জয়সী রেন্থলির গাঁঠছড়া বাঁধলেন জেজে।

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন জেজে, পাত্রীর পরিচয় জেনে নিন

মিজোরামের দক্ষিণে নিজের গ্রাম নাথিয়ালে দীর্ঘ দিনের বান্ধবী জয়সীকে বিয়ে করলেন ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার। জেজের স্ত্রী হওয়ার পাশাপাশি জয়সী রেন্থলির আরও একটি অন্য পরিচয়ও রয়েছে। আইজলের মেয়ে জয়সী পেশায় চিকিৎসক এবং চিকিৎসক হিসেবে তাঁর দক্ষতা প্রশংসীত। আট বছরেরও বেশি সময়ে ধরে একে অপরকে চেনার পর অবশেষে বিয়েটা সেরে ফেললেন জেজে এবং জয়সী।

মিজোরামের ফুটবলার জেজের পেশাদার ফুটবলে কেরিয়ার শুরু হয় ২০০৮ সালে পুনে এফসি'র হাত ধরে। পুনের অ্যাকাডেমিতে এক বছর কাটানোর পর ২০০৮ থেকে ২০১৩ পুনের জার্সিতে দাপিয়ে খেলেন তিনি। ৫৪ ম্যাচে ১৬টি গোল রয়েছে তাঁর মহারাষ্ট্রের এই দলটির হয়ে। এর মাঝে ২০১০-১১ মরসুমে তিনি লোনে সই করেন ইন্ডিয়ান অ্যারোজে (স্পনসরশিপের কারণে তৎকালীন নাম পৈলান অ্যারোজ)। পৈলানের হয়ে ১৫ ম্যাচে ১৩ গোল করেন তিনি। ২০১৩-১৪ মরসুমে ডেম্পোর হয়ে আই লিগে খেলেন জেজে। ১৮ ম্যাচে পাঁচ গোল করেছিলেন তিনি। ২০০৯, ২০১১ এবং ২০১৫ সালে সাফ কাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ২০১৮ কাপে জেতেন ইন্টার কন্টিনেন্টল কাপ।

২০১৪ সালে ভারতীয় ফুটবলের অন্যতম প্রধান মোহনবাগানে ডাকপান জেজে লালপেখলুহা। প্রথম মরসুমে বাগানের জার্সিতে ১২ ম্যাচে ১ গোল করেছিলেন তিনি। ওই মরসুমেই মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়। ২০১৫-১৬ মরসুমে তিনি বাগানের হয়ে জেতেন ফেডারেশন কাপ। এর পর আইএসএল-এর প্রথম মরসুমে জেজেকে পাওয়ার জন্য মোহনবাগানের দ্বারস্থ হয় চেন্নাইয়ান এফসি। লোনে ২০১৪ সালে চেন্নাইয়ানে সই করা জেজে আইএসএল-এ করেন ১৩ ম্যাচে ৪ গোল। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত চেন্নাইয়ানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন জেজে। এই সময়ে দক্ষিণ ভারতের ফ্রাঞ্চাইজিটির হয়ে ৫৬ ম্যাচে ১৯ গোল করেন তিনি। ২০১৬ এবং ২০১৭ মরসুমে আইএসএল-এর দল থেকে জেজেকে লোনে নেয় মোহনবাগান। দুই মরসুম মিলিয়ে ৩১ ম্যাচ মিলিয়ে ৯ গোল করেন জেজে। ২০১৫ এবং ২০১৭ সালে আইএসএল চ্যাম্পিয়ন হন তিনি।

২০১৯ থেকেই অফ ফর্মে চলা জেজেকে ২০২১-২১ মরসুমে দলে নেয় এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের জার্সিতে ৭ ম্যাচে ১ গোল করেন তিনি। ২০১৬ সালে এআইএফএফ-এর বর্ষ সেরা ফুটবলার নির্বাচিত হন এই পাহাড়ি তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+