East Bengal: দলবদলে জোর লড়াই দুই প্রধানের, বিশ্বকাপারকে সই করিয়ে চমক দিল ইস্টবেঙ্গলও
দলবদলের বাজারে যোক টক্কর দুই প্রধানের। শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে বড় ঘোষণা করল মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। সবুজম মেরুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল, অন্যদিকে লাল হলুদও সরকারিভাবে জিকসন সিংয়ের নাম জানিয়ে দিল। ভারতীয় তারকা ফুটবলারকে জালে তুলে বড় চমক দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ইস্টবেঙ্গলে সই করতে পারেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।
চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন জিকসন সিং। কেরালা ব্লাস্টার্স থেকে কলকাতা বড় দলে নাম লেখালেন জিকসন। চুক্তির অঙ্ক প্রকাশ্যে আনা হয়নি। তবে সূত্রের খবর ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি হিসাবে কেরালা ব্লাস্টার্সকে রেকর্ড ৩.২ কোটি গিয়েছে জিকসনকে নিতে আরও কয়েকটি ক্লাব মুখিয়ে ছিল। যে কারণে তাঁর ট্রান্সফার ফি-ও বেড়ে গিয়েছে। জিকসনই বিশ্বকাপে গোল করা একমাত্র ভারতীয় ফুটবলার। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তাঁর গোল ছিল। কেরালার হয়েও বেশ ভালো খেলেছেন তিনি।

এবার তিনি ইস্টবেঙ্গলে আসতে পারেন বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে তিনি কেরালার হয়ে প্রি সিজন করতে চলে যাওয়ায় অনেকেই আশাহত হয়েছিলেন। তবে আশা ছাড়েননি লাল হলুদ শিবির। বৃহস্পতিবারই কেরলের সমাজ মাধ্যমে লেখা হয় 'প্রিয় জ্যাকি, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ! ক্লাব নিশ্চিত করছে যে জিকসন সিংয়ের স্থানান্তরের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে এবং তাঁর ভবিষ্যতের প্রচেষ্টার জন্য তাকে শুভকামনা জানাচ্ছে'।
শুক্রবার সকালে যখন গ্রেগ স্টুয়ার্টের নাম ঘোষণা করল মোহনবাগান এসজি, তার কয়েক ঘণ্টার মধ্যেই জিকসনকে নিয়ে এল ইমামি ইস্টবেঙ্গলের সরকারি বার্তা। লাল হলুদ জার্সি পরিহিত জিকসনের ছবি প্রকাশ হয়।
জিকসন ইমামি ইস্টবেঙ্গলের প্রকাশিত বার্তায় বলেন, আমি সম্মানিত এবং রোমাঞ্চিত এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে। ইস্টবেঙ্গল সমর্থকদের অটুট সমর্থন এবং শক্তি সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি এর সমৃদ্ধ উত্তরাধিকারে অবদান রাখার জন্য এবং আমার সেরাটা দেওয়ার জন্য উন্মুখ । একসাথে, আমরা দুর্দান্ত জিনিসগুলি অর্জন করার চেষ্টা করব এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করব সামনের দিনগুলিতে।"
লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, জিকসন জাতীয় দলের খেলোয়াড় যে আমাদের মিডফিল্ডের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হবেন। তাঁর সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। যেখানে আমরা দুজনেই আলোচনা করেছি তার কেরিয়ার এবং আমাদের ক্লাবের জন্য পরিকল্পনাতে সে কী ধরনের অবদান রাখতে পারে। সে চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত যা তাকে ভবিষ্যতের জন্য দলের নেতাদের একজন করে তুলতে পারে।"
মণিপুরের বাসিন্দা, জিকসন ভারতীয় জাতীয় দলের মিডফিল্ডার। গত তিন মরশুম ২৩ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ২২ ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে. এখন পর্যন্ত এবং ব্লু টাইগারদের সাফ চ্যাম্পিয়নশিপ, ত্রিদেশীয় সিরিজ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ী দলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। শুক্রবার পুলিশের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচের আগে জিকসনকে সমর্থকদের সামনে উপস্থিত করবে টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications